ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
সারাদেশে আরও ২৪৮ জন ডেঙ্গু আক্রান্ত
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ২৪৮ জন।
বৃহস্পতিবার (১৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার (১৮ জুন) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে এই রোগীরা হাসপাতালে ভর্তি হন। তবে এ সময়ে ডেঙ্গুজনিত কারণে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, সর্বাধিক আক্রান্ত রোগী বরিশাল বিভাগে—যেখানে ১০৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এরপর চট্টগ্রামে ৩৯ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৩৫ জন, ঢাকা উত্তর সিটিতে ২০ জন, ঢাকার বাইরের এলাকায় ১৮ জন, রাজশাহীতেও ১৮ জন, খুলনায় ৭ জন, ময়মনসিংহে ৪ জন এবং রংপুর বিভাগে ৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ হাজার ৯২৬ জন। এই সময়ের মধ্যে ডেঙ্গুজনিত কারণে মৃত্যুবরণ করেছেন ৩০ জন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)