ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ইরান-ইসরায়েল যুদ্ধ ঘিরে ট্রাম্প প্রশাসনে ফাটল
ইরান ও ইসরায়েলের চলমান পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ রাজনৈতিক টানাপোড়েন দেখা দিয়েছে। বিশেষ করে এ ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডের মধ্যে স্পষ্ট বিরোধ তৈরি হয়েছে।
২০২৪ সালের নির্বাচনে জয়ী হওয়ার পর ট্রাম্প ৪৩ বছর বয়সী তুলসীকে গোয়েন্দা প্রধানের দায়িত্ব দেন। দীর্ঘদিন ধরেই তিনি ট্রাম্পের আস্থাভাজন হিসেবে পরিচিত ছিলেন। তবে ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে অবস্থান ভিন্ন হওয়ায় সম্পর্কের টানাপোড়েন এখন প্রকাশ্যে এসেছে।
বিতর্কের সূচনা হয় তুলসীর কংগ্রেসে দেওয়া এক বক্তব্য ঘিরে, যেখানে তিনি বলেন, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মতে, ইরান এখনো পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। এর পাল্টা প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, “তুলসী কী বলেছে, তাতে আমার কিছু যায় আসে না। আমি মনে করি, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে।”
একজন প্রেসিডেন্ট যখন তারই নিযুক্ত গোয়েন্দা পরিচালকের বক্তব্য প্রকাশ্যে নাকচ করে দেন, তখন দ্বন্দ্ব যে চরমে উঠেছে, তা স্পষ্ট হয়ে যায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ