ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
বিএটির ঢাকার কারখানা বন্ধ, রেজিস্টার্ড অফিস স্থানান্তর
শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের (বিএটি বাংলাদেশ) পরিচালনা পর্ষদ তাদের ঢাকার কারখানা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে কোম্পানির রেজিস্টার্ড অফিসের ঠিকানা পরিবর্তন করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মাধ্যমে জানিয়েছে, আগামী ১ জুলাই থেকে ঢাকার কারখানা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। একই দিনে কোম্পানির রেজিস্টার্ড অফিসের কার্যক্রম রাজধানীর মহাখালীর বর্তমান ঠিকানা থেকে আশুলিয়ায় নতুন ঠিকানায় স্থানান্তরিত হবে।
বুধবার (১৮ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ঢাকার কারখানা বন্ধ ও রেজিস্টার্ড অফিসের ঠিকানা পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।
বর্তমানে বিএটি বাংলাদেশের রেজিস্টার্ড অফিস রাজধানীর মহাখালীর নিউ ডিওএইচএস রোডে অবস্থিত। আগামী ১ জুলাই থেকে ঢাকার অদূরে আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়নের বলিভদ্রবাজারে নতুন করে কার্যক্রম শুরু করবে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)