ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
মীর আখতারের ২৫০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার আবেদন বাতিল
শেয়ারবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি মীর আখতার হোসাইন লিমিটেডের ২৫০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুর আবেদন বাতিল করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ বৃহস্পতিবার (১৯ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এ তথ্য জানিয়েছে।
স্টক এক্সচেঞ্জ দুটি জানায়, মীর আখতার হোসাইন লিমিটেডের পরিচালনা পর্ষদ ২৫০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করতে চেয়েছিল। তবে এই প্রস্তাবের অনুমোদন দেয়নি বিএসইসি। গত বছরের ডিসেম্বরেই কোম্পানিটি কিউমুলেটিভ, নন-পার্টিসিপেটিভ এবং ফুললি রিডেম্বল প্রেফারেন্স শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল। কোম্পানি জানিয়েছিল, এই শেয়ার ইস্যুর মাধ্যমে তারা ২৫০ কোটি টাকা উত্তোলন করবে।
উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি তাদের ঋণ পরিশোধ করার পরিকল্পনা করেছিল। এই উদ্দেশ্যে চলতি বছরের গত ৮ ফেব্রুয়ারি বেলা ১১টায় একটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করা হয়েছিল এবং এর জন্য ১৪ জানুয়ারি রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছিল।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)