ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
আরও ২৮ জন করোনায় আক্রান্ত
করোনাভাইরাসের নতুন ঢেউয়ের মধ্যে দেশে নতুন করে আরও ২৮ জন আক্রান্ত হয়েছেন। তবে স্বস্তির বিষয়, গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।
বুধবার (১৮ জুন) স্বাস্থ্য সেবা বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৮টি ল্যাবে ৩০৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্তের হার ৯ দশমিক শূন্য ৯ শতাংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহামারি শুরুর পর থেকে দেশে মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৫৭ লাখ ২৭ হাজার ৯৬৩টি। দেশে করোনায় এখন পর্যন্ত মোট ২৯ হাজার ৫০৬ জন মারা গেছেন। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯০১ জনে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে এখন পর্যন্ত নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ, সুস্থতার হার ৯৮ দশমিক ৪২ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।
চিকিৎসকদের মতে, দেশে করোনার নতুন সাব-ভ্যারিয়েন্টে সংক্রমণ বেড়েছে। এতে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন—বয়স্ক, দীর্ঘমেয়াদি অসুস্থতায় ভোগা ব্যক্তি, শিশু, গর্ভবতী নারী এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম।
তারা সতর্ক করে বলেছেন, এই সময় কেউ জ্বরে আক্রান্ত হলে সেটিকে হালকাভাবে নেওয়া যাবে না। রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে। একই সঙ্গে করোনা ও ডেঙ্গুর টেস্ট করিয়ে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার আহ্বান জানানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)