ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ফেসবুকের ভিডিও নিয়ে মেটার নতুন সিদ্ধান্ত
কনটেন্ট নির্মাতা ও ব্যবহারকারীদের আয়ের সুযোগ বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। এখন থেকে ফেসবুকে আপলোড করা সব ভিডিও ‘রিলস’ ফরম্যাটে প্রদর্শিত হবে। অর্থাৎ কোনো ভিডিও পোস্ট করলেই তা স্বয়ংক্রিয়ভাবে রিলস হিসেবে দেখা যাবে।
১৭ জুন এক বিবৃতিতে মেটা জানিয়েছে, এই নতুন ফিচারের মাধ্যমে ফেসবুকে আপলোড করা সব ভিডিও সহজেই রিলস আকারে শেয়ার ও উপভোগ করা যাবে। একইসঙ্গে ‘ভিডিও ট্যাব’-এর নাম পরিবর্তন করে রাখা হচ্ছে ‘রিলস ট্যাব’।
মেটা জানিয়েছে, নতুন এই আপডেট ধাপে ধাপে ব্যবহারকারীদের প্রোফাইল ও পেজে যুক্ত হবে এবং কয়েক মাসের মধ্যেই এটি বিশ্বব্যাপী চালু করা হবে।
এই পরিবর্তনের ফলে রিলসে আর আগের মতো সময়সীমার (যেমন ৯০ সেকেন্ড) সীমাবদ্ধতা থাকছে না। এখন থেকে ব্যবহারকারীরা যেকোনো দৈর্ঘ্যের ভিডিও রিলস হিসেবে আপলোড করতে পারবেন।
যারা ইতোমধ্যেই ফেসবুকে ভিডিও ক্যাটাগরিতে কনটেন্ট আপলোড করেছেন তাদেরও আশ্বস্ত করেছে মেটা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগের ভিডিওগুলো অপরিবর্তিত থাকবে এবং রিলস ট্যাবে সেগুলো সহজেই খুঁজে পাওয়া যাবে।
মেটার এই সিদ্ধান্ত কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন সুযোগের দ্বার খুলে দেবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে তাদের জন্য যারা ফেসবুককে আয়ের একটি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)