ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
ভিআইপি ফ্লাইটে বিধিনিষেধ বাতিল করেছেন প্রধান উপদেষ্টা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি ফ্লাইট চলাচলের সময় এক ঘণ্টা পর্যন্ত ফ্লাইট অপারেশন বন্ধ রাখার আগের নিয়ম বাতিল করা হয়েছে। জনসাধারণের যাতায়াতে ভোগান্তি কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (১৮ জুন) রাজধানীর শাপলা হলে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘প্রধান উপদেষ্টার দরবার’ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
প্রধান উপদেষ্টা বলেন, নিরাপত্তার স্বার্থে এসএসএফকে বিভিন্ন সীমাবদ্ধতা আরোপ করতে হয়, তবে তা যেন জনভোগান্তির কারণ না হয়। আমি স্পষ্ট নির্দেশনা দিয়েছি—এসএসএফ যেন জনদুর্ভোগ পরিহারে সচেষ্ট থাকে।
তিনি আরও বলেন, বিমানবন্দরে ভিআইপি ফ্লাইটের জন্য যে সময় ফ্লাইট অপারেশন বন্ধ রাখা হতো, তা প্রায় ১ ঘণ্টা স্থায়ী হতো। আমি এই নিষেধাজ্ঞা তুলে দিয়েছি। এতে করে সাধারণ যাত্রীদের যাতায়াতে স্বস্তি ফিরবে বলে আমি আশাবাদী।
প্রধান উপদেষ্টা তার বক্তব্যে জনসংযোগ ও নিরাপত্তার মধ্যে ভারসাম্য রক্ষার ওপর জোর দেন। তিনি বলেন, এসএসএফ যেন জনবিচ্ছিন্ন না হয়ে নিরাপত্তার পাশাপাশি জনসম্পৃক্ততা বজায় রাখে। এভাবেই তারা তাদের ওপর অর্পিত দায়িত্ব সুচারুভাবে পালন করতে পারবে।
অধ্যাপক ইউনূস বলেন, আধুনিক প্রযুক্তি এবং দ্রুত তথ্য আদান-প্রদানের ফলে নিরাপত্তা হুমকির ধরন ও প্রকৃতি প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। তাই শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা আজকের দিনে অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী