ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ২১২
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২১২ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ের মধ্যে ডেঙ্গুতে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
বুধবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিভাগভিত্তিক ডেটা অনুযায়ী, বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সর্বোচ্চ ১১০ জন রোগী শনাক্ত হয়েছেন। এরপর ঢাকা বিভাগের বাইরে ২৩ জন, চট্টগ্রামের বাইরে ১৬ জন, খুলনায় ১২ জন, ময়মনসিংহে ১ জন এবং ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় মোট ৫০ জন (উত্তরে ১৭ ও দক্ষিণে ৩৩ জন) ভর্তি হয়েছেন।
চলতি মাসের প্রথম ১৮ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ জন এবং আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৩৩ জন। আর চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩০ জনের মৃত্যু হয়েছে এবং ৬ হাজার ৬৭৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৮৯ জন। আর এ বছর মোট ৫ হাজার ৮৮৭ জন রোগী চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)