ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
ইসরায়েলের এফ-৩৫ ভূপাতিত করল ইরান!
ইরানের ভারামিন শহরের কাছে ইসরায়েলের আরেকটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছেন শহরটির গভর্নর হোসেইন আব্বাসি। রাজধানী তেহরান থেকে প্রায় ৩৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত ভারামিনে এই ঘটনাটি ঘটে। আজ বুধবার (১৮ জুন) সকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, ইরানি সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিট এই অত্যাধুনিক ইসরায়েলি যুদ্ধবিমানটি গুলি করে ভূপাতিত করে।
উল্লেখ্য, গত ২৪ জুন শুক্রবার ভোরে ইসরায়েল ইরানে আকস্মিক হামলা শুরু করার পর থেকে এটি ছিল পঞ্চম ইসরায়েলি যুদ্ধবিমান, যা ইরানের সশস্ত্র বাহিনী ভূপাতিত করল।
গত ১৪ জুন ইরানি জাতীয় টেলিভিশনের এক প্রতিবেদনে জানানো হয়, ইরানের সেনাবাহিনী (আর্তেশ) তৃতীয় ইসরায়েলি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার বিষয়টি নিশ্চিত করেছে। ধারণা করা হচ্ছে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমেই এই বিমানটি গুলি করে নামানো হয়েছে।
সেনাবাহিনীর সেদিনের বিবৃতিতে বলা হয়, বিমান থেকে বেরিয়ে আসার পর এক পাইলটকে আটক করা হয়েছে। ঘটনাটি ইরানের পশ্চিমাঞ্চলে ঘটে। ধারণা করা হচ্ছে বিমানে থাকা আরেক পাইলট হামলায় নিহত হয়েছেন। এ নিয়ে ইরানি বাহিনী আরও এক ইসরায়েলি পাইলটকে আটক করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট