ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
পাকিস্তানের সেনাপ্রধানকে মধ্যাহ্নভোজে ডেকেছেন ট্রাম্প
ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতের প্রেক্ষাপটে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার স্থানীয় সময় দুপুর ১টায় হোয়াইট হাউসের কেবিনেট রুমে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে মধ্যাহ্নভোজেও অংশ নেবেন তাঁরা।
বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও উপস্থিত থাকবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।
সূত্র অনুযায়ী, ইরান ও পাকিস্তানের পারস্পরিক সীমান্ত থাকা এবং ইসরায়েলের সঙ্গে ইরানের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসন চাইছে— এই সংঘাতে যেন পাকিস্তান জড়িয়ে না পড়ে এবং ভবিষ্যতে যদি যুক্তরাষ্ট্র-ইরান সরাসরি সংঘাতে জড়ায় তাহলে তেহরান যেন ইসলামাবাদ থেকে কোনো ধরনের সহায়তা না পায়।
বেলুচিস্তান প্রদেশের গাব্দ-রিমদান ও তাফতান সীমান্ত দিয়ে ইরানের সঙ্গে স্থল যোগাযোগ রয়েছে পাকিস্তানের। তবে সাম্প্রতিক যুদ্ধাবস্থার পর পাকিস্তান ইতোমধ্যে এসব সীমান্ত সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।
ডন পত্রিকার তথ্য মতে, ইরানে ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পরদিন ১৪ জুন ফিল্ড মার্শাল আসিম মুনির যুক্তরাষ্ট্র সফরে যান। বর্তমানে তিনি পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে বিবেচিত।
এর আগে ১৫ জুন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ মুনির রাষ্ট্রগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে এক হওয়ার আহ্বান জানান। এই বক্তব্যের পরই সেনাপ্রধানকে হোয়াইট হাউসে বৈঠকে আমন্ত্রণ জানানো হয় যা এই মুহূর্তে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করছে।
তথ্য : বিবিসি, এনডিটিভি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ