ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২৪৪
সারাদেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা দেখা যাচ্ছে বরিশাল ও ঢাকায়। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৪ জন। তবে এই সময়ে কারও মৃত্যু হয়নি।
মঙ্গলবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরের এলাকায়) সর্বাধিক ১৩৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। চট্টগ্রামে ১৯ জন, ঢাকার বিভাগীয় এলাকায় ২৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে চারজন ও দক্ষিণে ৩২ জন, ময়মনসিংহে একজন এবং রাজশাহীতে ২৪ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২০৯ জন। বছরের শুরু থেকে ১৭ জুন পর্যন্ত মোট ৫,৬৯৮ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
চলতি বছরে এখন পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬,৪৬৬ জনে। আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি—৫৯.২ শতাংশ এবং নারীর সংখ্যা ৪০.৮ শতাংশ।
এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩০ জনের। তবে সর্বশেষ ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)