ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ওমান উপসাগরে দুই ট্যাংকারের সংঘ’র্ষ
ইরান-ইসরায়েলের চলমান হামলা-পাল্টা হামলার মধ্যে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে দুটি তেলবাহী ট্যাংকারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওমান উপসাগরে সংঘটিত এই দুর্ঘটনায় একটি ট্যাংকারে আগুন ধরে যায়। পরে ওই ট্যাংকারে থাকা অন্তত ২৪ জন ক্রুকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আমিরাতের উপকূলরক্ষী বাহিনী ও সংশ্লিষ্ট একটি শিপিং কোম্পানি।
তবে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানিয়েছে, ইরান-ইসরায়েল যুদ্ধের সময় এই সংঘর্ষ ঘটলেও এটি নিরাপত্তা সংক্রান্ত কোনো ঘটনা নয়।
অন্যদিকে শিপিং কোম্পানি ফ্রন্টলাইন বলেছে, “তাদের মালিকানাধীন ‘ফ্রন্ট ঈগল’ ট্যাংকারের সঙ্গে ‘আডালিন’ নামের আরেকটি তেল ট্যাংকারের সংঘর্ষ হয়েছে। ওমান উপকূল থেকে ১৫ নটিক্যাল মাইল দূরে এই ঘটনা ঘটেছে। সংঘর্ষের পর ফ্রন্ট ঈগলে লাগা আগুন নিভিয়ে ফেলা হয়েছে।”
কোম্পানিটি বলেছে, সংঘর্ষের পর ‘আডালিন’ ট্যাংকারেও আগুন লাগার খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত সাগরে তেল ছড়িয়ে পড়ার কোনও তথ্য পাওয়া যায়নি।”
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, ওমান উপসাগরে সংঘর্ষের পর ‘আডালিন’ নামের ট্যাংকার থেকে ২৪ জন নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে হরমুজ প্রণালীর কাছাকাছি এলাকায়, যা আরব উপদ্বীপ ও ইরানের মধ্যবর্তী একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। বৈশ্বিক তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়।
সূত্র: এএফপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত