ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
১১৬ বছরে প্রথম নারী নেতৃত্বে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা
যুক্তরাজ্যের গোপন বৈদেশিক গোয়েন্দা সংস্থা এমআই৬-এর ১১৬ বছরের ইতিহাসে এবারই প্রথমবারের মতো একজন নারী হতে যাচ্ছেন সংস্থার প্রধান। বছরের শেষ দিকে সংস্থার ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ব্লেইজ মেট্রিয়েলি, যিনি বর্তমান প্রধান স্যার রিচার্ড মুরের স্থলাভিষিক্ত হবেন।
এমআই৬ যুক্তরাজ্যের বৈদেশিক গোয়েন্দা সংস্থা হিসেবে বিদেশ থেকে তথ্য সংগ্রহ করে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে। সন্ত্রাস দমন, শত্রু রাষ্ট্রের কার্যকলাপ পর্যবেক্ষণ এবং সাইবার নিরাপত্তা শক্তিশালী করাই এর মূল দায়িত্ব। সংস্থার প্রধানকে ‘সি’ নামে ডাকা হয়, যিনি একমাত্র প্রকাশ্যে পরিচিত কর্মকর্তা।
১৯৯৯ সালে এমআই৬-এ যোগ দেন ব্লেইজ। বর্তমানে তিনি প্রযুক্তি ও উদ্ভাবন বিভাগের মহাপরিচালক (কিউ) পদে দায়িত্ব পালন করছেন। এই বিভাগ শত্রুপক্ষের নজরদারি এড়িয়ে এজেন্টদের পরিচয় গোপন রাখতে প্রয়োজনীয় প্রযুক্তি উদ্ভাবনে কাজ করে।
প্রধান হওয়ার প্রতিক্রিয়ায় ব্লেইজ বলেন, এমআই৬-এর নেতৃত্ব পেয়ে তিনি গর্বিত এবং সম্মানিত। তিনি জানান, এমআই৫ ও জিসিএইচকিউ’র সঙ্গে মিলে যুক্তরাজ্যের নাগরিকদের নিরাপত্তা ও আন্তর্জাতিক স্বার্থ রক্ষায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
৪৭ বছর বয়সী ব্লেইজ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করেছেন এবং মধ্যপ্রাচ্য ও ইউরোপে পেশাগত অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি আগে এমআই৫-এ পরিচালক ‘কে’ ছদ্মনামে দায়িত্বে ছিলেন এবং জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বৈচিত্র্যময় হুমকির বিষয়ে বক্তব্য দিয়েছিলেন।
২০২৪ সালে রাজা চার্লসের ‘বিদেশ ও আন্তর্জাতিক জন্মদিন’ সম্মাননা তালিকায় তিনি "কম্প্যানিয়ন অব দ্য অর্ডার অব সেন্ট মাইকেল অ্যান্ড সেন্ট জর্জ (সিএমজি)" খেতাবে ভূষিত হন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক