ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
পাকিস্তানও ইসরায়েলে পারমাণবিক হা'মলা চালাবে দাবি অস্বীকার
চার দিন হতে চলল ইসরায়েল-ইরান সংঘাত। গত শুক্রবার বিনা উস্কানিতে ইরানে ভয়াবহ হামলা চালিয়ে ৩৪ জন ইরানি সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানীকে হত্যা করেছে ইসরায়েল। এর প্রতিশোধ হিসেবে ইসরায়েলেও পাল্টা হামলা চালাচ্ছে ইরান। ইসরায়েলে হামলার পর সমগ্র মুসলিম দেশই ইরানের পাশে দাঁড়িয়েছে। এ অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ কিছু গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে ইসরায়েল যদি ইরানে পারমাণবিক হামলা চালায়, তবে পাকিস্তানও ইসরায়েলে পারমাণবিক হামলা চালাবে। তবে এই দাবি অস্বীকার করেছে ইসলামাবাদ।
আজ সোমবার (১৬ জুন) পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সময় ভাইরাল বিবৃতিটিকে 'অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন এবং সম্পূর্ণ মিথ্যা' বলে অভিহিত করেন।
ইসহাক দার বলেন, "এটি সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা ১৯৯৮ সালে ঘোষণা করেছিলাম, আমাদের পারমাণবিক অস্ত্র শুধুমাত্র আমাদের নিজস্ব প্রতিরক্ষা এবং সুরক্ষার জন্য।"
পাক পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, 'পাকিস্তানের পারমাণবিক মতবাদ শুধুমাত্র নিজস্ব সুরক্ষার জন্য, যার লক্ষ্য এই অঞ্চলে শান্তি বজায় রাখা।'
ইসহাক দার বলেন, "আমাদের পারমাণবিক ক্ষমতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য।"
তবে তিনি মনে করিয়ে দেন, পাকিস্তান কখনোই পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) স্বাক্ষর করেনি এবং ভবিষ্যতেও করবে না। তিনি পাকিস্তানের ‘স্বাধীন পারমাণবিক নীতির’ বিষয়টি আবারও জোর দিয়ে বলেন।
ইরানে ইসরায়েলের হামলার প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যে কোনো ধরনের আক্রমণ আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে একটি গুরুতর অপরাধ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক