ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
দক্ষিণ আফ্রিকান লজ্জার রেকর্ড এবার আইরিশ ক্রিকেটারের দখলে
ইংল্যান্ডের কাছে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৬-০ ব্যবধানে হারের পর হতাশ উইন্ডিজ ঘুরে দাঁড়ানোর সুযোগ খুঁজেছিল আয়ারল্যান্ডের বিপক্ষে। সেই সুযোগ কাজে লাগিয়েই তাণ্ডব চালিয়েছে ক্যারিবীয়রা। আর এই তাণ্ডবের শিকার হয়ে আয়ারল্যান্ডের তরুণ বোলার লিয়াম ম্যাকার্থি গড়েছেন টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড।
বৃষ্টির কারণে প্রথম দুই ম্যাচ ভেসে যাওয়ায় ব্রেডিতে অনুষ্ঠিত তৃতীয় টি-টোয়েন্টিটিই হয়ে দাঁড়ায় সিরিজ নির্ধারণী ম্যাচ। টস হেরে ব্যাট করতে নেমে উইন্ডিজ ২০ ওভারে তোলে ৫ উইকেটে ২৫৬ রানের পাহাড়সম স্কোর। এই ম্যাচেই আইরিশ পেসার ম্যাকার্থি ৪ ওভারে দেন ৮১ রান যা টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ খরচ করা বোলিংয়ের রেকর্ড।
এর আগে এই বিব্রতকর রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার কাইল অ্যাবটের দখলে। ২০১৫ সালে জোহানেসবার্গে ক্যারিবীয়দের বিপক্ষে ৪ ওভারে ৬৮ রান দিয়েছিলেন অ্যাবট। এবার সেটিকে ছাড়িয়ে গেছেন ম্যাকার্থি।
উইন্ডিজ ইনিংসে দারুণ সূচনা এনে দেন ওপেনার শাই হোপ ও এভিন লুইস। দুজন মিলে ৬৪ বলে ১২২ রানের জুটি গড়েন যার ৪৫ রানই আসে ম্যাকার্থির করা ওভারগুলো থেকে। ৪ ওভারে কোনো উইকেট না পেলেও প্রতি ওভারে গড়ে ২০.২৫ রান দেন তিনি।
টি-টোয়েন্টির ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ খরচ করা বোলিং। এখন পর্যন্ত সবচেয়ে খরুচে স্পেলটি গাম্বিয়ার মুসা জোবারতেহর যিনি ২০২৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৪ ওভারে ৯৩ রান দেন।
এদিন ৪৪ বলে ৭ চার ও ৮ ছক্কায় ৯১ রান করে সেঞ্চুরি হাতছাড়া করেন এভিন লুইস। ম্যাচসেরাও হন তিনিই। বিশাল ২৫৭ রানের লক্ষ্যে খেলতে নেমে আইরিশরা ২০ ওভারে ৭ উইকেটে ১৯৪ রান তুলতে সক্ষম হয়। ফলে সিরিজ ১-০ ব্যবধানে জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে সবচেয়ে খরুচে বোলিং:
বোলার দল ওভার রান উইকেট সাল
লিয়াম ম্যাকার্থি আয়ারল্যান্ড ৪ ৮১ ০ ২০২৫
কাইল অ্যাবট দক্ষিণ আফ্রিকা ৪ ৬৮ ১ ২০১৫
সিসান্দা মাগালা দক্ষিণ আফ্রিকা ৪ ৬৭ ০ ২০২৩
অ্যাডাম জাম্পা অস্ট্রেলিয়া ৪ ৬৫ ১ ২০২৪
রুবেল হোসেন বাংলাদেশ ৪ ৬৩ ২ ২০১২
ব্রাইডন কার্স ইংল্যান্ড ৪ ৬৩ ১ ২০২৫
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা
- বাংলাদেশে যেসব চ্যানেলে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ ২০২৬