ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ইরানের হা-ম-লা-য় ভারতের ক্ষতি ৪.২ বিলিয়ন ডলার
ইরানের চালানো সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বন্দরনগরী হাইফায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর ছড়ালেও আদানি গ্রুপ সে দাবি অস্বীকার করেছে।
শনিবার (১৪ জুন) ও রোববার (১৫ জুন) রাতে ইরান হাইফা বন্দর এবং তেল আবিবের একটি তেল শোধনাগারে হামলা চালায়। হামলায় বন্দরের রাসায়নিক টার্মিনাল এবং শোধনাগার আংশিক ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ইসরায়েল সরকার।
একটি গুঞ্জন ছড়িয়ে পড়ে যে হাইফা বন্দরে আদানি গ্রুপের মালিকানাধীন ৪.২ বিলিয়ন ডলারের পণ্যসম্ভার ধ্বংস হয়েছে। তবে এই দাবিকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছেন আদানি গ্রুপের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা জুগেশিন্দর রবি সিং। রোববার এক্স (পূর্বের টুইটার) হ্যান্ডেলে দেওয়া পোস্টে তিনি এসব খবরকে গুজব বলে উল্লেখ করেন।
উল্লেখ্য, আদানি পোর্টস ২০২৩ সালে ১.২ বিলিয়ন ডলারে ইসরায়েলের গ্যাডোট গ্রুপের সঙ্গে অংশীদারিত্বে হাইফা বন্দর অধিগ্রহণ করে। তারা বন্দরটির ৭০ শতাংশ শেয়ার নিয়ন্ত্রণ করে এবং এটি ইসরায়েলের প্রায় ৩০ শতাংশ আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পূর্ববর্তী সংঘর্ষেও বাণিজ্যিক জাহাজ চলাচলে বিঘ্ন ঘটে। এর ফলে আদানি পোর্টসের শেয়ারে প্রভাব পড়ে। বিনিয়োগকারীরা আশঙ্কা করছেন যদিও সরাসরি আর্থিক ক্ষতি কম, তবে এ ধরনের হামলা ভবিষ্যতে বাণিজ্য ও বিনিয়োগের পরিবেশকে আরও অনিশ্চিত করে তুলতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত