ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
‘মার্চ শেষে খেলাপি ঋণ ৪ লাখ ২০ হাজার কোটি টাকা’
ক্রমেই গভীর সংকটে পড়ছে বাংলাদেশের ব্যাংক খাত। আর্থিক শৃঙ্খলার অভাব, দুর্বল তদারকি ও একের পর এক অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে দিন দিন বাড়ছে খেলাপি ঋণের বোঝা। সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মার্চ শেষে ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ২০ হাজার ৩৩৪ কোটি টাকা, যা বিতরণকৃত মোট ঋণের ২৪.১৩ শতাংশ।
এর তিন মাস আগেই, ২০২৪ সালের ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৩ লাখ ৪৫ হাজার ৭৬৫ কোটি টাকা। অর্থাৎ এ সময়ে ঋণখেলাপির পরিমাণ বেড়েছে ৭৪ হাজার ৫৬৯ কোটি টাকা যা উদ্বেগজনক।
বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দেশে চলতি বছরের মার্চ পর্যন্ত বিতরণকৃত ঋণের মোট পরিমাণ দাঁড়িয়েছে ১৭ লাখ ৪১ হাজার ৯৯২ কোটি টাকা।
এ অবস্থায় পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার বিষয়ে কথা বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি জানান, সম্পদ ফেরত আনতে হলে আদালতের মাধ্যমে যাচাই জরুরি। সুনির্দিষ্ট প্রমাণ ও আইনি কাগজপত্র প্রস্তুত করে ধাপে ধাপে এগোতে হবে।
তিনি আরও বলেন, বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) ব্যবস্থার মাধ্যমে আদালতের বাইরে আলোচনার ভিত্তিতেও অর্থ ফেরত আনার সুযোগ রয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ ব্যাংক।
ড. মনসুর জানান, কিছু আন্তর্জাতিক ল ফার্ম বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় এবং তারা প্রায় ১০০ বিলিয়ন ডলারের বিনিয়োগেও আগ্রহী। এসব ফার্ম পাচার হওয়া অর্থ উদ্ধারে কাজ করবে এবং প্রাপ্ত অর্থের ১৫ থেকে ২০ শতাংশ তাদের পারিশ্রমিক হিসেবে দেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ