ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
ব্রিটিশ যুদ্ধজাহাজকে সাগরেই ঠেকিয়ে দিলো ইরান
ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ভারত মহাসাগরে একটি ব্রিটিশ যুদ্ধজাহাজকে থামিয়ে তার গতিপথ পরিবর্তনে বাধ্য করেছে ইরানের নৌবাহিনী। শনিবার (১৪ জুন) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি ক্ষেপণাস্ত্রগুলো ইরানের ভেতরে নির্ভুলভাবে পৌঁছাতে সাহায্য করতেই ব্রিটিশ যুদ্ধজাহাজটি ভারত মহাসাগরে প্রবেশ করেছিল। পারস্য উপসাগরের দিকে যাওয়ার আগে শুক্রবার (১৩ জুন) রাতে ইরানের নৌবাহিনীর গোয়েন্দা ইউনিট জাহাজটির অবস্থান শনাক্ত করে। পরে ড্রোনের মাধ্যমে সতর্ক করে সেটিকে দিক পরিবর্তনে বাধ্য করা হয়।
এই ঘটনার পর ইরান কঠোর বার্তা দিয়ে জানায়, ইসরায়েলকে সহায়তা করলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যপ্রাচ্যস্থিত ঘাঁটি ও জাহাজগুলো ইরানি প্রতিশোধের লক্ষ্যবস্তুতে পরিণত হবে।
এর আগেই শুক্রবার (১৩ জুন) রাতে ইরান তেল আবিবে শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে অন্তত চারজন নিহত ও অনেকেই আহত হয়েছেন বলে জানানো হয়েছে।
এই হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল এর আগের দিন সকালে ইরানের রাজধানী তেহরানে বিমান হামলা চালায়। তাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র নির্মাণ কারখানা। হামলায় আবাসিক এলাকাও আঘাতপ্রাপ্ত হয়। এতে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাসহ মোট ৮০ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ২০ জন শিশু রয়েছে।
এদিকে ইরানের পাল্টা হামলায় নিজ সেনাবাহিনীর সদস্যরা আহত হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। শনিবার (১৪ জুন) এক বিবৃতিতে জানানো হয় মধ্য ইসরায়েলে গভীর রাতে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত সাত সেনা আহত হন। আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে