ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
নতুন করে কঠিন পদক্ষেপ নিতে যাচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান হামলা-পাল্টা হামলায় উত্তেজনা চরমে পৌঁছেছে। সম্প্রতি ইসরায়েল ভোররাতে ইরানের বেশ কিছু পারমাণবিক ও সামরিক স্থাপনায় বিমান হামলা চালায়। এর জবাবে ইরানও ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে।
পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন ইসরায়েল ইরানের তেল ও গ্যাস অবকাঠামোয় হামলা চালায়। জ্বালানি স্থাপনাগুলোকে ঘিরে এই ধারা অব্যাহত থাকলে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
রোববার (১৫ জুন) আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির জ্যেষ্ঠ বিশ্লেষক সিনা তুসি বলেছেন, যদি ইসরায়েল ইরানের জ্বালানি অবকাঠামোয় আরও বড় আকারে আঘাত হানে তবে তেহরানের চূড়ান্ত জবাব হতে পারে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া।
তুসি জানান, ইরান ইতিমধ্যে এ পদক্ষেপ বিবেচনায় রাখছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইএনএন জানিয়েছে সরকার হরমুজ প্রণালী বন্ধের বিষয়টি সক্রিয়ভাবে চিন্তা করছে।
সিনা তুসির মতে, “আজ ইসরায়েল ইরানের দক্ষিণাঞ্চলে একটি গ্যাসক্ষেত্রে হামলা চালিয়েছে। একই সময়ে ইরান হাইফায় ইসরায়েলের কিছু জ্বালানি স্থাপনায় আঘাত হেনেছে। যদি এই পরিস্থিতি অব্যাহত থাকে তাহলে গোটা পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি সরবরাহ হুমকির মুখে পড়বে।”
প্রসঙ্গত, হরমুজ প্রণালী হলো পারস্য উপসাগরে প্রবেশের একমাত্র সমুদ্রপথ যা ইরান ও ওমানের মাঝখানে অবস্থিত। এটি বিশ্ব তেলের প্রায় ২০ শতাংশ সরবরাহের পথ। এই পথটি বন্ধ হয়ে গেলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের সংকট দেখা দিতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল