ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশকে ২৫ কোটি ডলারের ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক
সরকারি খাতে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশকে ২৫ কোটি ডলারের ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। শনিবার (১৪ জুন) ঢাকায় বিশ্বব্যাংকের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘স্ট্রেনদেনিং ইনস্টিটিউশনস ফর ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (সিটার)’ প্রকল্পের আওতায় এই অর্থায়ন অনুমোদন করেছে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালনা পর্ষদ। প্রকল্পটির মাধ্যমে পরিসংখ্যান ব্যবস্থা, রাজস্ব আহরণ, সরকারি বিনিয়োগ ব্যবস্থাপনা, ক্রয় প্রক্রিয়া ও আর্থিক তদারকি খাতে চলমান সংস্কারকে সহায়তা করা হবে।
বিশ্বব্যাংক জানিয়েছে, এই প্রকল্পের আওতায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), পরিকল্পনা বিভাগ, সরকারি ক্রয় কর্তৃপক্ষ (বিপিপিএ) এবং মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) কার্যালয়ের কার্যক্রমে ডিজিটাল ও আধুনিক রূপান্তর ঘটানো হবে। এর ফলে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সরকারি তথ্য ব্যবস্থাপনায় গতি আসবে।
বিশ্বব্যাংকের বাংলাদেশের অন্তর্বর্তী কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন বলেন, “এই বিনিয়োগ সরকারের ডিজিটাল রূপান্তরকে ত্বরান্বিত করবে, যা দুর্নীতির ঝুঁকি হ্রাস করবে এবং জনগণের কাছে সরকারি সেবার গুণগত মান ও প্রবেশাধিকার উন্নত করবে।”
প্রকল্পের মাধ্যমে ট্যাক্স ব্যবস্থার আধুনিকায়ন, কর আদায়ে স্বেচ্ছাসেবী অংশগ্রহণ বাড়ানো, আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত, ই-জিপির দ্বিতীয় প্রজন্ম চালু এবং অডিট ব্যবস্থার ডিজিটাল রূপান্তর করা হবে।
এছাড়া, সিটার প্রকল্পের পাশাপাশি বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকার আরও একটি ডেভেলপমেন্ট পলিসি ক্রেডিট প্রস্তুত করছে, যা চলতি মাসের শেষ দিকে বোর্ড সভায় উপস্থাপন করা হবে। সেটি রাজস্ব আহরণ, ব্যাংকিং খাত, তথ্য ব্যবস্থাপনা, সামাজিক সুরক্ষা ও সরকারি বিনিয়োগ খাতে সংস্কারে সহায়তা করবে।
বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ও প্রকল্পটির দলনেতা সুলেমান কুলিবালি বলেন, “পাঁচটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানো হচ্ছে, যা দীর্ঘমেয়াদে টেকসই প্রবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
উল্লেখ্য, বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই বিশ্বব্যাংক উন্নয়ন সহযোগী হিসেবে পাশে আছে। এখন পর্যন্ত বাংলাদেশকে তারা ৪৫ বিলিয়ন ডলারের বেশি অনুদান ও স্বল্পসুদে ঋণ দিয়েছে। বর্তমানে আইডিএ ঋণপ্রাপ্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ শীর্ষ অবস্থানে রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণার সুযোগ