×

ঢাকা, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

২০২৫ জানুয়ারি ০৩ ১৫:৩৮:৪১

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

ডুয়া নিউজ : রাজধানী ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১০টা ৩২ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প সংঘটন বার্তা থেকে জানা যায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমার। ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র ঢাকা হতে ৪৮২ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে।

আরও জানা যায়, রিখটার স্কেল ভূমিকম্পের মাত্রা ছিল ৫.০। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প।

অপরদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, আজ শুক্রবার সকাল ১০টা ৩২ মিনিটে ভারতের নাগাল্যান্ডের ফেক জেলা থেকে ১২৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ৫ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থলের গভীরতা ছিল ১৫৯ কিলোমিটার।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম... বিস্তারিত