ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
লন্ডনে কেকের দোকানে দেখা গেল সাবেক ভূমিমন্ত্রীকে
ছাত্র-জনতার অভ্যুত্থানের ফলে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের অনেক মন্ত্রী, এমপি এবং বিভিন্ন পর্যায়ের নেতারা আত্মগোপনে চলে যান। এর মধ্যে কিছু নেতাকে বিভিন্ন দেশে থাকতে দেখা গেছে। ১০ মাস পর এবার লন্ডনে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমকে দেখা গেছে।
শুক্রবার (১৩ জুন) দুপুরে লন্ডনের ডরচেস্টার হোটেলের সামনেই একটি কেকের দোকানে তাকে বসে থাকতে দেখা যায়।
এর মাধ্যমে ৫ আগস্টের পর রেজাউল করিম কোথায় ছিলেন তা নিয়ে যা ধোঁয়াশা ছিল, তা এবার অবসান হলো।
জানা গেছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফরের সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা যে বিক্ষোভ কর্মসূচি আয়োজন করেন, তাতে অংশ নিতে শ ম রেজাউল করিমও উপস্থিত ছিলেন। বেলা আড়াইটার দিকে শুরু হওয়া ওই বিক্ষোভ ছিল প্রধান উপদেষ্টার লন্ডন অবস্থানের সময় ধারাবাহিক বিক্ষোভের অংশ।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে হলুদ রঙের পোশাক পরিহিত রেজাউল করিমের পাশে দলের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রহমান এবং সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বসে রয়েছেন।
শ ম রেজাউল করিম ছাড়াও সম্প্রতি লন্ডনে আওয়ামী লীগের একাধিক সাবেক মন্ত্রী ও নেতাকে প্রকাশ্যে দেখা গেছে। তাদের মধ্যে রয়েছেন প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এবং সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান।
এ ছাড়া সম্প্রতি মঙ্গলবার লন্ডনে প্রকাশ্যে দেখা গেছে সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রণজিত সরকার ও হবিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. আবু জাহিরকে। তাদের সঙ্গে ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সরকার। ৫ আগস্টের পর এটাই প্রথমবার জনসম্মুখে দেখা গেল।
আওয়ামী লীগের এই নেতাদের লন্ডনে উপস্থিতিকে ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা চলছে। যুক্তরাজ্যে অবস্থানরত দলের কর্মীদের বিক্ষোভ কর্মসূচির পেছনে কেন্দ্রীয় নেতাদের সরাসরি সমর্থন ও অংশগ্রহণ কোনো বড় রাজনৈতিক বার্তা বহন করছে কি না, সেটিও এখন আলোচনা ও প্রশ্নের কেন্দ্রে রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী