ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
‘দেশের স্বার্থে জামায়াত ঐক্যে যেতে রাজি’
দেশে একটি ফ্যাসিবাদমুক্ত মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের প্রয়োজন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া মো. গোলাম পরওয়ার। এজন্য জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির। তিনি বলেন, জনস্বার্থ ও দেশপ্রেমের জায়গা থেকে জামায়াতে ইসলামি যেকোনো গণতান্ত্রিক ও ইসলামী মূল্যবোধসম্পন্ন রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যের জন্য প্রস্তুত।
শুক্রবার (১৩ জুন) চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামী আয়োজিত চট্টগ্রাম-১৫ আসনের প্রার্থী ঘোষণা ও দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় সাতকানিয়া-লোহাগাড়া আসনে জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে সংসদ নির্বাচনের প্রার্থী ঘোষণা করা হয়।
অধ্যাপক পরওয়ার জানান, জামায়াত ৩০০ আসনে প্রার্থী প্রস্তুত রেখেছে। তবে কোনো আসন কাউকে ছাড়ার অর্থ স্থায়ীভাবে দেওয়া নয়। দলের সিদ্ধান্তের ভিত্তিতেই কে কোথা থেকে প্রার্থী হবেন, তা নির্ধারণ হবে। প্রয়োজনে দলের আমিরও নিজের আসন ছেড়ে দিতে পারেন।
তিনি আরও বলেন, অতীতে বিদেশি শক্তির ইশারায় দেশে নির্বাচন পরিচালিত হতো। তবে আগামী নির্বাচনে জনগণের ইচ্ছার ভিত্তিতে একটি স্বাধীন, শক্তিশালী সরকার প্রতিষ্ঠা করা হবে, যা বিদেশি প্রভাবমুক্ত থেকে দেশ পরিচালনা করবে।
পরওয়ার আরও বলেন, নির্বাচন সামনে এলে রাজনীতিতে মেরুকরণ দেখা যায়। বর্তমানে বিভিন্ন দল ও জোটের মধ্যে ঐক্যের উদ্যোগ চলছে। আমরা চাই, দেশে আর কখনো ফ্যাসিবাদী শাসন কায়েম না হোক। দেশপ্রেমিক ও গণতান্ত্রিক শক্তির সমঝোতার মধ্য দিয়েই নতুন রাজনৈতিক পরিবেশ তৈরি হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট