ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
মধ্যপ্রাচ্য সংকট: এক দিনে তেলের দামে বড় পরিবর্তন
ইরানে ইসরায়েলের সামরিক হামলার পর মধ্যপ্রাচ্যে পরিস্থিতি হঠাৎ করেই উত্তপ্ত হয়ে ওঠায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে বিঘ্নের শঙ্কা দেখা দিয়েছে। সেই উদ্বেগের পরিপ্রেক্ষিতে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে ৯ শতাংশেরও বেশি, যা গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, ব্রেন্ট ক্রুডের ভবিষ্যৎ মূল্য ব্যারেলপ্রতি এক লাফে ৬ ডলারের বেশি বেড়ে ৭৫ ডলারের ঘর অতিক্রম করেছে। কিছু সময়ের জন্য দাম বেড়ে প্রায় ৭৯ ডলার পর্যন্ত পৌঁছায়, যা জানুয়ারির পর সর্বোচ্চ। অপরদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও বেড়ে ৭৪ ডলারের ওপরে উঠেছে।
বিশেষজ্ঞদের মতে, আজকের মূল্যবৃদ্ধি ২০২২ সালের পর একদিনে তেলের বাজারে সবচেয়ে বড় উত্থান।
অস্ট্রেলিয়ার ব্রিসবেনে সিটি ইনডেক্সের প্রধান বিশ্লেষক ম্যাট সিম্পসন রয়টার্সকে বলেন, “প্রশ্ন হলো—এই বৃদ্ধি কেবল একটি সাধারণ ভূরাজনৈতিক প্রতিক্রিয়া, নাকি বাস্তবেই যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সরাসরি সংঘর্ষের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে?”
এদিকে এই উত্তেজনার ছায়া পড়েছে অন্যান্য আর্থিক খাতেও। এশিয়ার শেয়ারবাজারগুলোতে বড় ধরনের পতন দেখা গেছে, যেখানে মার্কিন ফিউচারস বিক্রয়ে সবচেয়ে বেশি চাপ তৈরি হয়েছে।
বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে শুরু করেছেন। ফলে স্বর্ণ, সুইস ফ্রাঁ ও জাপানি ইয়েনের চাহিদা বৃদ্ধি পেয়েছে।
টোকিওতে এসএমবিসি ব্যাংকের প্রধান বৈদেশিক মুদ্রা বিশ্লেষক হিরোফুমি সুজুকি বলেন, “বৈশ্বিক মুদ্রাবাজারেও ভূ-রাজনৈতিক অস্থিরতার প্রভাব স্পষ্ট। ঝুঁকিমুক্ত সম্পদের প্রতি আগ্রহ বাড়ছে এবং জাপানি ইয়েনের মূল্যবৃদ্ধির সম্ভাবনাও রয়েছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণার সুযোগ