ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
সময়সীমা বাড়ল নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের
ডুয়া নিউজ: নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সময়সীমা আরও দুই সপ্তাহ বাড়িয়েছে সরকার। ফলে কমিশন প্রতিবেদন জমা দিতে ১৫ জানুয়ারি পর্যন্ত সময় পাবেন।
বৃহস্পতিবার (০২ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন কমিশনের মেয়াদ বাড়ানোর তথ্য জানানো হয়। পরে প্রজ্ঞাপনটি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের অফিসিয়াল ফেইসবুক পেইজে প্রকাশ করা হয়।
অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কার উদ্যোগের অংশ হিসেবে ১১টি সংস্কার কমিশন গঠিত হয়, যার মধ্যে নির্বাচন ব্যবস্থার সংস্কারের জন্য কমিশনটি ৩ অক্টোবর প্রতিষ্ঠিত হয়।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদারকে প্রধান করে আট সদস্যের একটি কমিশন গঠন করা হয়। তাদের ৯০ দিনের মধ্যে প্রতিবেদন তৈরির কথা ছিল, যার ফলে ৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা নির্ধারিত ছিল।
বর্তমানে কমিশনের মেয়াদ ১৫ দিন বৃদ্ধি করে সরকারের নতুন সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ