ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
সীমান্তে হাজার হাজার সেনা সমাবেশ, হবে সর্বাত্মক যু-দ্ধ?
ইরানের পারমাণবিক স্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ভয়াবহ হামলার পর এবার সীমান্তে বিপুল সংখ্যক সেনা জড়ো করছে ইসরায়েল। পরিস্থিতি দেখে ধারণা করা হচ্ছে দেশটি এক সর্বাত্মক যুদ্ধের পথে এগোচ্ছে। ইসরায়েলি সামরিক প্রধান ইয়াল জামিরের বক্তব্যেও সেই আভাস স্পষ্ট।
আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলি সেনাপ্রধান এক টেলিভিশন ভাষণে বলেন, “সীমান্তজুড়ে হাজার হাজার সৈন্য মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে। কেউ ইসরায়েলকে চ্যালেঞ্জ করলে তাকে চরম মূল্য দিতে হবে।”
তিনি আরও বলেন, “হে ইসরায়েলবাসী, আমি শতভাগ জয়ের প্রতিশ্রুতি দিতে পারি না। ইরান পাল্টা প্রতিক্রিয়ায় আমাদের ওপর আঘাত হানার চেষ্টা করবে। তবে এবার আমরা ভিন্ন কৌশলে আরও বড় ধরনের প্রতিশোধ নেব।”
জামির জানান, দীর্ঘদিন ধরে এই অভিযানের প্রস্তুতি চলছিল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সব শাখা এবং দপ্তর অভূতপূর্ব তৎপরতা দেখিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
স্থানীয় সময় শুক্রবার (১৩ জুন) ভোর ৩টার দিকে ইরানের রাজধানী তেহরানে হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের দুই শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী মোহাম্মদ মেহেদি তেহরানচি ও ফেরেদুন আব্বাসি নিহত হন বলে জানিয়েছে তাসনিম সংবাদ সংস্থা।
এছাড়া নিহত হয়েছেন ইসলামি রেভল্যুশনারি গার্ডের প্রধান জেনারেল হোসেইন সালামিও। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, বিপ্লবী গার্ডের সদর দপ্তর ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় গণমাধ্যমগুলো আগুন ও ধোঁয়ার দৃশ্যের কথাও জানাচ্ছে।
ইসরায়েলের সেনাবাহিনী টাইমস অব ইসরায়েল পত্রিকাকে জানায়, ‘নেশন অব লায়ন্স’ নামের একটি বিশেষ বিমান অভিযানের মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচির জবাবে হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্য মতে, ইরান থেকে আসা তাৎক্ষণিক হুমকির প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
শুধু পারমাণবিক কেন্দ্র নয় বরং তেহরানসহ বিভিন্ন শহরের আবাসিক এলাকাও ইসরায়েলের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে জানা গেছে।
বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতি দ্রুতই একটি পূর্ণমাত্রার যুদ্ধের দিকে গড়াতে পারে। এর পরিণতি গোটা মধ্যপ্রাচ্যেই প্রভাব ফেলতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত