ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
সরকারি দপ্তরে তদবির বন্ধে উপদেষ্টা নাহিদের উদ্যোগ
ডুয়া নিউজ: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম সরকারি দপ্তরে তদবির বন্ধের জন্য সচিবদের কাছে একটি আধা-সরকারি পত্র দিয়েছেন।
উপদেষ্টা পত্রে উল্লেখ করেন, কিছু অসাধু ব্যক্তি এবং গোষ্ঠী তার আত্মীয় পরিচয় বা নাম ব্যবহার করে বিভিন্ন দপ্তরে তদবির করছেন, যা দুঃখজনক এবং অনৈতিক। এই কার্যক্রম তার সুনাম ক্ষুণ্ন করছে।
নাহিদ ইসলাম জানান, তার স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে সুপারিশ সংবলিত আবেদন দেওয়া হচ্ছে, যা ইতিমধ্যে তার নজরে এসেছে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করে বলেছেন, যদি কেউ তার নাম বা পরিচয় ব্যবহার করে কাজ উদ্ধারের চেষ্টা করেন, তাহলে সেটি বিবেচনায় না নেয়ার জন্য আহ্বান জানিয়েছেন।
তিনি আরও জানিয়েছেন, যদি কোন প্রতিষ্ঠানে এ ধরনের তদবির বা তার স্বাক্ষর নকল করে আবেদন দাখিল করা হয়, তাহলে সেই তথ্য তাৎক্ষণিকভাবে তার একান্ত সচিব র. হ. ম. আলাওল কবিরকে অবহিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।
পত্রের শেষে উপদেষ্টা নাহিদ ইসলাম জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়নের লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করার ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের সহযোগিতা প্রত্যাশা করেছেন এবং রাষ্ট্র সংস্কারের কার্যক্রম দ্রুত বাস্তবায়নের উপরও গুরুত্বারোপ করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)