ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি নিয়ে যা জানাল বিশ্বব্যাংক
চলতি ২০২৪-২৫ অর্থবছর শেষে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৩ দশমিক ৩ শতাংশে নেমে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।
সংস্থাটি তাদের সাম্প্রতিক এক প্রতিবেদনে জানিয়েছে, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির এই ধীরগতির অন্যতম প্রধান কারণ ২০২৪ সালের রাজনৈতিক অস্থিরতা, যা অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে।
এতে আরও বলা হয়েছ, 'অনিশ্চয়তা ও উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কারণেও বেসরকারি বিনিয়োগ কমছে। এছাড়া পণ্য আমদানির গতি কমে যাওয়ায় কমেছে শিল্প উৎপাদন।'
তবে বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়তে পারে ৪ দশমিক ৯ শতাংশে। এরপর ২০২৬-২৭ অর্থবছরে এই প্রবৃদ্ধি আরও বাড়বে বলে আশা করছে সংস্থাটি। যা দাঁড়াবে ৫ দশমিক ৭ শতাংশে।
২০২৪-২৫ অর্থবছরের জন্য সরকার জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল ৬ দশমিক ৭৫ শতাংশ। তবে প্রস্তাবিত বাজেট অনুযায়ী, প্রাথমিক হিসাবের ভিত্তিতে অর্জিত হয়েছে মাত্র ৩ দশমিক ৯৭ শতাংশ।
নতুন অর্থবছরের (২০২৫-২৬) জন্য অন্তর্বর্তীকালীন সরকার জিডিপির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৫ দশমিক ৫ শতাংশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)