ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
হারের পর হামজাদের নিয়ে শাকিব খানের পোস্ট
ফুটবল নিয়ে বাংলাদেশিদের মনে আলাদা একটা উন্মাদনা রয়েছে। সাম্প্রতিক সেই উন্মাদনার বহিঃপ্রকাশ দেখা গেল। বিদেশে বাংলাদেশি ক্রিকেটারদের ফিরিয়ে এনে জাতীয় দলে খেলানোয় হারিয়ে যেতে বসা এই খেলা নতুন করে দর্শকদের মন জয় করছে।
খেলার প্রতি শাকিব খানের ভালোবাসা কারও অজানা নয়। দেশের সবচেয়ে জনপ্রিয় এই চিত্রনায়ক এক সময় বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) একটি দলের মালিক ছিলেন। ক্রিকেটের প্রতি তার আগ্রহ যেমন পুরনো, তেমনি ফুটবলের প্রতিও রয়েছে সমান টান।
বর্তমানে দেশের সিনেমা হলে শাকিব খানের নতুন ছবি দাপটের সঙ্গে চলছে। আর ঠিক একই সময়ে জাতীয় ফুটবল দলের খেলা ঘিরে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে তুমুল উত্তেজনা। একদিকে রূপালি পর্দায় শাকিব, আরেকদিকে মাঠে হামজা-সামিতদের নৈপুণ্য—দুই অঙ্গনেই জমে উঠেছে আলাদা রকমের উৎসব।
মঙ্গলবার (১০ জুন) এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরে গেছে বাংলাদেশ। কাজেই খেলার ফলাফল ছিল নিজেদের জন্য হতাশাজনক। কিন্তু দেশের কোটি ফুটবলপ্রেমীদের উৎসাহ ও আবেগ এই পরাজয়েও যেন হার মানেনি অনেকের মন, তাদের একজন শাকিব খান।
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে ছবি শেয়ার করে শাকিব খান লিখেছেন, "আমরা হয়তো এক গোলে হেরেছি, কিন্তু খেলেছি হৃদয়, সাহস আর উদ্দীপনা দিয়ে। প্রতিটি ম্যাচই একটি শিক্ষা, প্রতিটি পতনই এগিয়ে যাওয়ার একটি ধাপ। এটা শেষ নয় – এটি মাত্র শুরু। বিশ্বাস রেখো, একদিন উজ্জ্বল দিন আসবেই।"
শাকিব খানের ওই পোস্টে সাড়া দিয়েছেন হাজারো ভক্ত। জাতীয় ফুটবল দলের মাঠের লড়াই আর পর্দার মেগাস্টারের সমর্থনের এই সংযোগে অনেকেই আবেগে ভেসেছেন। শাকিবের সঙ্গে দেশের হয়ে লড়াই করা দলকে এক ফ্রেমে দেখে অনেকে জানিয়েছেন গর্ব আর ভালোবাসার অনুভব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)