ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
রবীন্দ্র কাছারিবাড়িতে হাম'লা
সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারিবাড়িতে এক দর্শনার্থী ও নিরাপত্তা কর্মীদের মধ্যে বাকবিতণ্ডার জেরে হামলার ঘটনা ঘটেছে। এতে অডিটোরিয়ামের জানালা ও দরজা ভাঙচুর করা হয়। আজ মঙ্গলবার (১০ জুন) দুপুরে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আসলাম আলী। তিনি জানান, 'গত রোববার ৮ জুন বিকেলে দর্শনার্থী শাহ নেওয়াজ তার স্ত্রী ও ভাতিজাকে সঙ্গে নিয়ে রবীন্দ্র কাছারিবাড়িতে ঘুরতে যায়। এ সময় দর্শনার্থীদের জন্য প্রবেশ মূল্য নিয়ে টিকেট দিলেও মোটরসাইকেল পার্কিংয়ের জন্য টাকা নিয়েও কোন টোকেন দেয়নি কর্তৃপক্ষ। এ নিয়ে শাহনেওয়াজের সঙ্গে কাছারিবাড়ির নিরাপত্তা কর্মীদের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে রবীন্দ্র কাছরিবাড়িতে নিরাপত্তা কর্মীরা দর্শনার্থীকে লাঞ্ছিত করে।'
এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার (১০ জুন) দুপুরে শাহজাদপুর প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিক্ষুব্ধ জনতা পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রবীন্দ্র কাছারিবাড়িতে প্রবেশ করে। সেখানে তারা রবীন্দ্র কাছারিবাড়ির কাস্টোডিয়ানের অফিস, লাইব্রেরী এবং অডিটোরিয়ামের জানালা ও দরজা ভাঙচুর করে। এ সময় তারা অডিটোরিয়াম, বিদ্যুৎ ও বাগান পরিচারক সিরাজুল ইসলামকেও মারধর করে।
পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সহকারী কমিশনার (ভূমি) মো. মুশফিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। হামলা ও ভাঙচুরের সঙ্গে কারা জড়িত তা তদন্ত করা হচ্ছে বলে তিনি জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত