ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
মানবাধিকারকর্মী গ্রেটা থুনবার্গকে ফেরত পাঠালো ইসরায়েল
ইসরায়েল ‘ম্যাডলিন’ নামক জাহাজ জব্দ করার পর সুইডিশ পরিবেশ ও মানবাধিকারকর্মী গ্রেটা থুনবার্গকে বিমানে করে দেশে পাঠানো হয়েছে। তাকে ফেরত পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, তাকে বিমানে বসিয়ে ছবি তোলা হয় এবং এরপরই ফেরত পাঠানো হয়।
স্থানীয় সময় সোমবার রাতে ইসরায়েলি নৌবাহিনী জাহাজটিকে আটক করে। এতে মোট ১২ জন মানবাধিকারকর্মী ছিলেন এবং জাহাজটির গন্তব্য ছিল গাজা, যেখানে ত্রাণ পৌঁছানোর উদ্দেশ্য ছিল তাদের। ইসরায়েলের দাবি, তারা গাজার ওপর আরোপিত অবরোধ লঙ্ঘনের চেষ্টা করছিল।
আটককৃতদের মধ্যে গ্রেটা থুনবার্গ ছাড়াও ছিলেন ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ও ফিলিস্তিনি বংশোদ্ভূত রিমা হাসান, জার্মানির ইয়াসেমিন আচার, ফ্রান্সের ব্যাপতিস্ত আন্দ্রে, ওমর ফায়াদ, পাস্কাল মৌরিয়েরাস, ইয়ানিস মোহামদি, তুরস্কের সুলাইব ওর্দু, স্পেনের সার্জিও তোরিবিও, নেদারল্যান্ডসের মার্কো ফন রেনেস, ফ্রান্সের রিভা ভিয়া এবং ব্রাজিলের থিয়াগো আভিলা।
জাহাজটি গাজা উপকূল থেকে প্রায় ১৮৫ কিলোমিটার দূরে আন্তর্জাতিক জলসীমায় আটক করা হয় এবং পরবর্তীতে সেটিকে ইসরায়েলি বন্দরে নিয়ে যাওয়া হয়। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ নিয়েছে। তবে মানবাধিকারকর্মীরা বলছেন, তারা শুধু গাজার ক্ষুধার্ত মানুষের কাছে মানবিক ত্রাণ পৌঁছে দিতে চেয়েছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর