ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
‘পুলিশের কেউ মামলা বাণিজ্যে জড়ালে ছাড় নয়’
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সতর্ক করেছেন পুলিশ বাহিনীর কেউ মামলা বাণিজ্য বা দুর্নীতিতে জড়িত হলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তিনি জানিয়েছেন, এরইমধ্যে ৮৪ জন পুলিশ সদস্যকে এটাচ করা হয়েছে এবং ৩০-৪০ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও ৩০-৪০ জনকে বাড়ি পাঠানো হবে বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন।
মঙ্গলবার (১০ জুন) সকালে গাজীপুর মহানগরের গাছা থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন উপদেষ্টা।
তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। এটি সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে। এই দুর্নীতির লাগাম টানতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি। আপনারা সত্য কথা লিখুন। এতে অনেক অনিয়ম দূর হয়ে যাবে।
পুলিশ বাহিনীর সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, এটি চলমান একটি প্রক্রিয়া। মামলার গ্রহণ প্রক্রিয়া অনলাইনে নিয়ে আসা হয়েছে। ফলে এখন ঘরে বসেই জিডি ও মামলা করা সম্ভব। এতে থানায় গিয়ে হয়রানির শিকার হওয়ার ঝুঁকি কমবে।
রিমান্ডে জিজ্ঞাসাবাদে নির্যাতনের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ভবিষ্যতে রিমান্ড কক্ষে কাঁচের ঘর করা হবে, যাতে অন্যরাও দেখতে পারে এবং কোনো অসদাচরণ হচ্ছে কি না, তা নিশ্চিত করা যায়।
৫ আগস্ট পরবর্তী বৈষম্য বিরোধী আন্দোলনে দায়ের হওয়া মামলাগুলোর তদন্ত প্রসঙ্গে তিনি জানান, আগের মতো পুলিশ এখন অজ্ঞাতনামা অসংখ্য ব্যক্তিকে আসামি করছে না। বরং ভুক্তভোগীরাই অনেক সময় ১০-১৫ জনের নামের পাশাপাশি ২০০-২৫০ জন বেনামি আসামি করে মামলা করছেন। ফলে তদন্তে কিছুটা সময় লাগছে। তবে এসব মামলায় যেমন দোষীরা রয়েছে, তেমনি নির্দোষ লোকজনও আছে বলে মন্তব্য করেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী