ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ ও সরেজমিন চিত্র নিয়ে ডিএনসিসির ব্যাখ্যা
গতকাল শনিবার ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) দাবি করেছিল, কোরবানির ঈদের প্রথম দিনের সব বর্জ্য শতভাগ অপসারণ করা হয়েছে। তবে সরেজমিনে ভিন্ন চিত্র উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে। এ ধরনের খবর প্রকাশের পর ডিএনসিসির পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে।
আজ রবিবার (০৮ জুন) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মোঃ জোবায়ের হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, 'গতকাল শনিবার রাতের (রাত ১০.৩৫) সংবাদ বিজ্ঞপ্তিতে হালনাগাদ তথ্যের ভিত্তিতে কোরবানির ঈদের প্রথম দিনের শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানানো হয়েছিল। তবে এ বিজ্ঞপ্তি প্রকাশের পরও নগরীর অনেক স্থানে পশু কোরবানি করা হয়েছে। পশু কোরবানির স্থান থেকে নতুনভাবে উৎপন্ন বর্জ্য ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীরা রাতের মধ্যেই সরিয়ে এনে ল্যান্ডফিলে স্থানান্তরের উদ্দেশ্যে রাস্তায় ও এসটিএসে জমা রাখে।'
ডিএনসিসি জানিয়েছে, রোববার সকালে এসটিএস এবং সড়ক থেকে বর্জ্য অপসারণ করে তা ল্যান্ডফিল সাইটে পাঠানো হচ্ছিল। এর মাঝপথেই কিছু জায়গার বর্জ্যের ছবি ব্যবহার করে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছে, যদিও তখন বর্জ্য অপসারণ কার্যক্রম শেষ হয়নি। রোববার এবং সোমবারও এ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে সিটি করপোরেশন।
ডিএনসিসি আরও জানায়, কোরবানির ঈদে নগরবাসী ঈদের তৃতীয় দিন পর্যন্ত পশু কোরবানি করে থাকেন। ফলে প্রতিনিয়ত নতুন বর্জ্য তৈরি হয় এবং সেই অনুযায়ী পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এ কার্যক্রমে ডিএনসিসির ১০ হাজারের বেশি পরিচ্ছন্নতাকর্মী নিয়োজিত রয়েছেন।
ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন, নির্ধারিত সময়ের আগেই পুরো এলাকায় বর্জ্য অপসারণ সম্পন্ন করে নাগরিকদের একটি পরিচ্ছন্ন ও সুন্দর নগরী উপহার দেওয়ার লক্ষ্যেই কাজ করছে ডিএনসিসি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে