ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
উত্তরায় সিঙ্গাপুরের অনুশীলন, প্রস্তুত বাংলাদেশও
এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে ২৩ জন ফুটবলার এবং ১৯ জন টেকনিক্যাল স্টাফ ও কর্মকর্তাসহ ৪২ সদস্যের বিশাল বহর নিয়ে ঢাকায় এসেছে সিঙ্গাপুর দল। শনিবার রাতে ঢাকায় পৌঁছানোর পর হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আজই অনুশীলনে নামছে তারা। তবে মূল ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নয়, বিকেল ৪টা থেকে অনুশীলন হবে উত্তরা আর্মড পুলিশ মাঠে।
এই অনুশীলন সেশন ক্লোজড ডোর হওয়ায় সেখানে মিডিয়াকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। বাংলাদেশ দলও আজ রুদ্ধদ্বার অনুশীলন করবে। জামাল ভুঁইয়াদের অনুশীলন বসুন্ধরা কিংসের কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হবে।
আগামী মঙ্গলবার সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও সিঙ্গাপুর। ম্যাচের আগের দিন অর্থাৎ সোমবার দুই দলই মূল ভেন্যুতে অনুশীলনের সুযোগ পাবে।
২০২৭ সালের এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিতে এই ম্যাচটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘সি’ গ্রুপে বাংলাদেশ ছাড়াও রয়েছে ভারত, সিঙ্গাপুর ও হংকং। গ্রুপ চ্যাম্পিয়ন দলই মূল পর্বে জায়গা পাবে।
এই গ্রুপে এখন পর্যন্ত প্রতিটি দল একটি করে ম্যাচ খেলেছে এবং সবগুলোই ড্র হয়েছে। বাংলাদেশের প্রথম ম্যাচ ছিল ভারতের মাটিতে সুনীল ছেত্রীর দলের বিপক্ষে যা ড্র হয়েছিল। সিঙ্গাপুর ও হংকংয়ের মধ্যকার ম্যাচও একইভাবে অমীমাংসিত ছিল। ফলে চার দলই সমানভাবে ১ পয়েন্ট করে পেয়েছে।
বাংলাদেশের পরবর্তী দুটি ম্যাচ ৯ ও ১৪ অক্টোবর প্রতিপক্ষ হংকং। এরপর ১৮ নভেম্বর ঢাকায় ফিরতি ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আর আগামী বছরের ৩১ মার্চ সিঙ্গাপুরের মাটিতে সিঙ্গাপুরের বিপক্ষে ফিরতি ম্যাচ খেলবে জামালরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত