ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
যেভাবে ডাউনলোড করা যাবে পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন
ডুয়া ডেস্ক: জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন ডাউনলোড করার জন্য পাঁচটি ধাপ বর্ণনা করে নির্দেশিকা প্রকাশ করেছে। ধাপগুলো অনুসরণ করে পূর্ণাঙ্গ বইয়ের পিডিএফ কপি ডাউনলোড করে শিক্ষার্থীরা পড়তে পারবেন।
বুধবার (১ জানুয়ারি) এনসিটিবির ওয়েবসাইটে এ নির্দেশিকা প্রকাশ করা হয়।
নির্দেশিকায় বলা হয়েছে, প্রথম ধাপে ওয়েব ব্রাউজারে nctb.gov.bd লিখে ক্লিক করতে বলা হয়েছে। দ্বিতীয় ধাপে নোটিশ বোর্ডে ২০২৫ শিক্ষাবর্ষের সব পাঠপুস্তকের ভালিকার বিস্তারিত বাটন অথবা পাঠপুস্তক মেনুর ২০২৫ শিক্ষাবর্ষের সব পাঠ্যপুস্তকের তালিকা তে ক্লিক করতে বলা হয়েছে।
তৃতীয় ধাপে, চাহিদা অনুযায়ী প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তর অথবা মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিকে ক্লিক করতে বলা হয়েছে। চতুর্থ ধাপে চাহিদা অনুযায়ী শ্রেণিতে ক্লিক করুন বলা হয়েছে। পঞ্চম ধাপে, যে পাঠ্যপুস্তক ডাউনলোড করা প্রয়োজন সেই পাঠ্যপুস্তকের নামের পাশে ভাউনলোড লেখাতে ক্লিক করতে বলা হয়েছে।
এর আগে বুধবার পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন উদ্বোধনের পর এনসিটিবির ওয়েবসাইটে পাঠ্যবইয়ের পূর্ণাঙ্গ কপি পাওয়া যাচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)