ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
লন্ডন সফরে যাচ্ছেন ইউনূস, মূল লক্ষ্য পাচার অর্থ উদ্ধার
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়ে আলোচনার জন্য আগামীকাল সোমবার ঢাকা ছাড়ছেন। চার দিনের এই সফরকে পররাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ অগ্রাধিকার দিচ্ছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার আগে এ ধরনের কূটনৈতিক উদ্যোগের বাস্তব ফলাফল সীমিত হতে পারে।
১০ থেকে ১৩ জুন পর্যন্ত এই সফর চলবে। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম ইউরোপ সফর। সফরকালে ১১ জুন লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে বৈঠক করবেন তিনি। পরদিন ১২ জুন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টিই এই সফরের মূল আলোচ্য। তবে এই উদ্যোগের কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেক কূটনীতিক। সাবেক রাষ্ট্রদূত রাশেদ চৌধুরী বলেন, “নির্বাচিত সরকার ছাড়া যুক্তরাজ্য সরকার কোনো দীর্ঘমেয়াদি পদক্ষেপে যাবে না। তারা গণতান্ত্রিক ধারার মাধ্যমে বাংলাদেশে একটি স্থায়ী সরকার প্রতিষ্ঠায় বিশ্বাস করে।”
তবে এই সফরে ইউনূসের জন্য রয়েছে একটি বিশেষ স্বীকৃতি। ১২ জুন লন্ডনের সেন্ট জেমস প্রাসাদে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের হাত থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন তিনি। সাবেক কূটনীতিকদের মতে, এই সম্মাননা বাংলাদেশ ও প্রধান উপদেষ্টার জন্য এক মর্যাদাপূর্ণ অর্জন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মাধ্যমিকের সব শিক্ষকদের জরুরি নির্দেশনা মাউশির
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য