ঢাকা, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩
বিএনপি নেতাকে নিয়ে সারজিসের বিস্ফোরক পোস্ট
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করে বলেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান গত কয়েক মাস ধরে আ’লীগের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করছেন। তিনি বলেন, ফজলুর রহমান যে ভাষা ও বয়ানে বিএনপির প্রতিনিধিত্ব করছেন, তা সম্পূর্ণভাবে আ’লীগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এমনকি তার এসব বক্তব্য আ’লীগের মিডিয়া সেলগুলো নিয়মিত প্রচার করছে।
সোমবার (১১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।
সারজিস আলম লিখেন, ফজলুর রহমান একটা অনুষ্ঠানে নাহিদ ইসলামসহ এনসিপি'র অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিজের ফ্রেমিংয়ে ফেলে বেজন্মা গালি দিয়েছেন। এই আ’লীগার ও মুজিববাদী এখন বিএনপি'র ন্যারেটর এন্ড ওরেটর। ফজলুর মতো বিএনপি নেতা গত কয়েক মাস ধরে গণহত্যাকারী আ’লীগের হয়ে মাঠে সরব থাকছে। যে ভাষা ও বয়ানে সে বিএনপির প্রতিনিধিত্ব করছে, সে ভাষা ও বয়ান পুরাপুরি খুনি লীগের এবং তার বয়ান খুনি লীগের মিডিয়া সেলগুলোই হরদম প্রচার করে যাচ্ছে।
তিনি আরও লিখেন, সিনিয়র রাজনীতিবিদদের আমরা সম্মান করি। তবে জনাব ফজলুর মতো যারা রাজনীতিতে ন্যূনতম শিষ্টাচার উপেক্ষা করে, নানা অজুহাতে ফ্যাসিবাদের দালালি করেন, অভ্যুত্থানকে মেনে নিতে পারেন না এবং আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে কাজ করেন তাদেরকে ছাত্র ও জনতার ক্ষোভের বহিঃপ্রকাশের দায়ও নিতে হবে।
এনসিপির এই নেতা লিখেন, পাল থেকে ছুটে যাওয়া লাগাম ছাড়া কয়েকজনের জন্য বিএনপি বারবার নিজেদেরকে প্রশ্নবিদ্ধ হতে দেখতে চায় কিনা সেই সিদ্ধান্ত বিএনপির নিতে হবে। এদের বক্তব্য ও কার্যকলাপের বিরুদ্ধে যদি আপনারা ব্যবস্থা না নেন, তবে বাংলাদেশের জনগণ মনে করবে এই কথাগুলো বলানোর পেছনে আপনাদেরই হাত রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ২য় ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন শুরু
- ফের ভূমিকম্পে কাঁপল দেশ
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- এক মাসেও অফিস মেলেনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের
- ঢাবির ক্ষণিকা বাস দু/র্ঘটনায় আ/হত ৮ শিক্ষার্থী
- ৮,০০০ টাকা করে বৃত্তি দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- শিরীন সুলতানা ও নিলোফার মনিকে ঢাবি অ্যালামনাই’র অভিনন্দন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৯ এপ্রিল)