ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
শাহবাগে ঈদের নামাজ পড়লেন মুসলিম ফুটবলাররা
আসন্ন এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ১০ জুন ঢাকায় অনুষ্ঠিতব্য ম্যাচকে সামনে রেখে নিবিড় প্রস্তুতিতে রয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ঈদের দিনেও ক্যাম্প ছেড়ে বাইরে যাননি জাতীয় দলের খেলোয়াড়রা।
মুসলিম ধর্মাবলম্বী ফুটবলাররা ঈদের সকালে সকাল ৭টায় নামাজ আদায় করেন। রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে অবস্থানরত দলটি কাছাকাছি একটি মসজিদে ঈদের জামাতে অংশ নেয়।
এ উপলক্ষে বাফুফের পক্ষ থেকে খেলোয়াড়দের উপহার হিসেবে দেওয়া হয় সাদা পাঞ্জাবি। খেলোয়াড়রা সেই পাঞ্জাবি পরে জামাতে অংশ নেন। সেখানে উপস্থিত ছিলেন হামজা-জামালসহ দলের মুসলিম সদস্যরা।
ঈদের দিন জাতীয় দলের ফুটবলারদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেছেন বাফুফের তিন নির্বাহী সদস্য—ইমতিয়াজ হামিদ সবুজ, সাখওয়াত হোসেন ভূঁইয়া শাহীন এবং ইকবাল হোসেন। নামাজ শেষে স্থানীয় মুসল্লিদের সঙ্গে কোলাকুলি করেন খেলোয়াড়রা।
পরে হোটেলে ফিরে একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তারা। ঈদের সকালটি একটু আনন্দময় করতে আয়োজন করা হয় সেমাইয়ের।
সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফুটবলারদের জন্য ছিল স্বল্প সময়ের ছুটি। ঢাকায় যাদের পরিবার রয়েছে তারা স্বজনদের সঙ্গে দেখা করার সুযোগ পান। অন্যরা এ সময় ব্যক্তিগত কাজে বাইরে যেতে পারেন। তবে বিকেল ৫টা থেকে হ্যাভিয়ের ক্যাবরেরার অধীনে জাতীয় স্টেডিয়ামে শুরু হয় নিয়মিত অনুশীলন।
এদিকে, জাতীয় পুরুষ দলের মতো নারী ফুটবল দলও রয়েছে এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতিতে ব্যস্ত। জর্ডানে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে সদ্য দেশে ফেরা নারী দল থেকে কেউ কেউ দুই দিনের জন্য বাড়ি গেলেও অনেকেই ক্যাম্পেই থেকে গেছেন। বাফুফের পক্ষ থেকে তাদের জন্যও ছিল ঈদ উপহার। আগামী পরশু দিন থেকে আবার শুরু হবে তাদের অনুশীলন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)