ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
আইফেল টাওয়ারের চেয়ে উঁচু রেলসেতুর উদ্বোধন কাশ্মীরে
বিশ্বের সর্বোচ্চ রেলসেতু ‘চেনাব রেল ব্রিজ’-এর উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জম্মু ও কাশ্মীরের রেয়াসি জেলায় চেনাব নদীর ওপর নির্মিত এই সেতুটি উচ্চতায় ছাড়িয়ে গেছে প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ারকেও। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
ইস্পাত ও কংক্রিট দিয়ে নির্মিত সেতুটির দৈর্ঘ্য ১,৩১৫ মিটার এবং এর মূল আর্চ চেনাব নদীর পানির পৃষ্ঠ থেকে ৩৫৯ মিটার (১,১৭৭ ফুট) উঁচুতে অবস্থিত—যা আইফেল টাওয়ারের (৩৩০ মিটার) চেয়ে ২৯ মিটার বেশি।
ভারতীয় রেলওয়ের দাবি, সেতুটি আগামী ১২০ বছর স্থায়ী হবে এবং ঘণ্টায় ২৬০ কিলোমিটার গতিবেগের ঝড়েও টিকে থাকতে সক্ষম।
চেনাব সেতুটি ‘উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল সংযোগ (USBRL)’ প্রকল্পের অংশ, যার মাধ্যমে প্রথমবারের মতো কাশ্মীর উপত্যকা রেলপথে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত হলো। এই ২৭২ কিলোমিটার দীর্ঘ রেলপথে নির্মিত হয়েছে ৩৬টি সুড়ঙ্গ ও ৯৪৩টি সেতু।
উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "এই প্রকল্প কেবল প্রকৌশল নয়, এটি নতুন ভারতের আত্মবিশ্বাসের প্রতীক।"
আগামীকাল ৭ জুন থেকে শ্রীনগর ও কাত্রার মধ্যে চলাচল শুরু করবে বন্দে ভারত এক্সপ্রেস।
বিশ্লেষকদের মতে, এই রেল সংযোগ কাশ্মীরের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিপজ্জনক ও কষ্টসাধ্য পাহাড়ি পথের পরিবর্তে কাশ্মীরবাসী এবার পাবেন একটি সাশ্রয়ী, নিরাপদ ও নিরবচ্ছিন্ন যাতায়াতের সুযোগ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)