ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
লিখিত আশ্বাসে বিদ্যুৎ আন্দোলন স্থগিত
আন্দোলনরত পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা প্রায় ১৬ দিন ধরে জাতীয় শহীদ মিনারে অবস্থানের পর মন্ত্রণালয়ের লিখিত আশ্বাসে আন্দোলন স্থগিত করেছে।
বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আন্দোলন স্থগিত করার ঘোষণা দেন পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী তাজুল ইসলাম।
তিনি জানান, বিদ্যুৎ বিভাগের প্রতিশ্রুতি এবং দফতর আদেশের মাধ্যমে পল্লী বিদ্যুৎ সমিতির ৭ দফা দাবির যৌক্তিকতা বিবেচনা করে সমস্যা সমাধানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে আসন্ন পবিত্র ঈদুল আজহার সময় গ্রাহক সেবায় বিঘ্ন না ঘটানো এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সময় কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. সোলায়মান ও ফারজানা খানম। আরও ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, নিয়াজ মোরশেদ, আবু আব্দুল্লাহ সজীব ওয়াফিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
তাজুল ইসলাম বলেন, পল্লী বিদ্যুৎ সিস্টেম সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না বলে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান আশ্বস্ত করেছেন। সেই সঙ্গে সকল কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে নির্ভয়ে যোগদানের আহ্বান জানানো হয়েছে।
তিনি আরও বলেন, দীর্ঘদিনের বৈষম্য, দমন-পীড়ন, নিম্নমানের সরঞ্জাম কেনা, গ্রাহক ভোগান্তি ও আরইবি’র দুর্নীতির বিরুদ্ধে দেড় বছর ধরে ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে আসছিলেন তারা। সর্বশেষ ৭ দফা দাবিতে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারী অবস্থান কর্মসূচিতে অংশ নেন। বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজসহ উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে দাবি বাস্তবায়নের আশ্বাস মেলায় এবং সেই অনুযায়ী আদেশ জারির পরিপ্রেক্ষিতে আন্দোলন স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
প্রসঙ্গত, পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও সমিতিকে একীভূত করে অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন, মামলা প্রত্যাহার এবং চেয়ারম্যানের পদত্যাগ-সহ ৭ দফা দাবিতে গত ২১ মে থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনে নামে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী