ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ভুল সংবাদ প্রকাশ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, এখন থেকে বিভ্রান্তিকর বা ভুল সংবাদ প্রকাশ করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (৪ জুন) দুপুরে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আজাদ মজুমদার বলেন, ভুল বা উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তিকর তথ্য দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হলে সরকার তা আর সহ্য করবে না। যারা এমন কাজ করবেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি মুক্তিযুদ্ধের খেতাব সংক্রান্ত একটি খবরকে ‘ভুয়া, মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট’ বলে উল্লেখ করে তিনি বলেন, এই ধরনের সংবাদ পরিবেশন অত্যন্ত দুঃখজনক। আমরা আশা করি, যারা এই খবর প্রচার করেছেন, তারা যথাযথভাবে ভুল সংশোধন করবেন এবং যেখানে খবরটি ছাপিয়েছেন, সেখানেই সংশোধনী প্রকাশ করে পাঠকের কাছে দুঃখ প্রকাশ করবেন।
তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং সমালোচনাকে বরাবরই স্বাগত জানায়। তবে এর অর্থ এই নয় যে কেউ ইচ্ছেমতো মিথ্যা সংবাদ ছড়াতে পারবেন। কারও এমন কোনো লাইসেন্স নেই যে তিনি ভুল তথ্য প্রকাশ করতেই পারেন,—বলেন আজাদ মজুমদার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল