×

ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

চুক্তি না থাকায় সম্ভব হচ্ছে না মানবিক করিডোর

২০২৫ জুন ০৪ ১৫:৩৫:২১

চুক্তি না থাকায় সম্ভব হচ্ছে না মানবিক করিডোর

বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে এখনো কোনো আনুষ্ঠানিক চুক্তি না থাকায় মানবিক করিডোর স্থাপন সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।

জাতীয় প্রেস ক্লাবে (ডিক্যাব) আয়োজিত এক আলোচনায় তিনি বলেন, যেকোনো মানবিক করিডোর বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে সমঝোতা অপরিহার্য। কিন্তু বাংলাদেশ ও মিয়ানমার এখনো এমন কোনো পর্যায়ে পৌঁছায়নি, যেখানে এ ধরনের চুক্তি বাস্তবায়ন সম্ভব। উভয় পক্ষকেই নিজেদের অবস্থান আরও পরিষ্কারভাবে তুলে ধরতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নানা ধরনের সংস্কারমূলক উদ্যোগ ও সামগ্রিক পরিস্থিতি অত্যন্ত দক্ষতার সঙ্গে মোকাবিলা করছে।

এছাড়া, মঙ্গলবার (৩ জুন) গোয়েন লুইস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। রাজধানীর যমুনা এলাকায় উপদেষ্টার বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত