ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
ক্ষমা না চাওয়ায় বন্ধ কমল হাসানের ‘থাগ লাইফ’
কন্নড় ভাষাকে অপমান করার অভিযোগে বিতর্কে জড়িয়ে পড়েছেন দক্ষিণী সিনেমার বর্ষীয়ান অভিনেতা কমল হাসান। তাঁর আসন্ন চলচ্চিত্র ‘থাগ লাইফ’ কর্নাটকে আপাতত মুক্তি পাচ্ছে না। যদিও বিষয়টি নিয়ে হাইকোর্টে গড়ালেও, অভিনেতা এখনই ক্ষমা চাইতে রাজি নন।
মঙ্গলবার (৩ জুন) কর্নাটক হাইকোর্টে এই মামলা নিয়ে শুনানি হয়। আদালতে কমল হাসানের পক্ষ থেকে জানানো হয়, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কর্নাটকে ছবিটি মুক্তি দেওয়া হবে না।
একই দিনে কর্নাটক ফিল্ম চেম্বার অফ কমার্স (KFCC)-এর পক্ষ থেকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি তোলা হলে, কমল হাসান লিখিত বিবৃতি দেন। বিবৃতিতে তিনি জানান, তাঁর উদ্দেশ্য ছিল সাংস্কৃতিক বন্ধনের বার্তা দেওয়া, কোনো ভাষা বা জনগোষ্ঠীকে আঘাত করা নয়।
তবে আদালতের বিচারপতি এই ব্যাখায় সন্তুষ্ট হননি। তিনি মন্তব্য করেন, "একবার স্ক্র্যাম্বল করা ডিম আবার আগের অবস্থায় ফেরানো যায় না। তেমনি মুখ ফসকে বলা কথাও ফিরিয়ে নেওয়া যায় না, তবে তার জন্য ক্ষমা চাওয়া তো যায়। কর্নাটকের মানুষ শুধু এটুকুই তো চেয়েছে!"
এ সময় তিনি ইতিহাসের প্রসঙ্গ টেনে রাজাগোপালাচারীর উদাহরণ দেন, যিনি একবার বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছিলেন।
কমলের আইনজীবীরা যুক্তি দেন, অভিনেতার বক্তব্য কাউকে অপমান করার জন্য ছিল না। কিন্তু বিচারপতির পাল্টা বক্তব্য ছিল— “পরিস্থিতির শিকার হওয়া আর পরিস্থিতি তৈরি করা এক নয়। এখান থেকে বের হওয়ার একমাত্র উপায়—ক্ষমা চাওয়া।”
কমল হাসান নিজের অবস্থানে অনড় থেকেও বলেন, "সিনেমা মানুষের মধ্যে সেতুবন্ধ গড়ে তোলে। আমি বরাবরই সাংস্কৃতিক ঐক্যের কথা বলেছি। আমার বক্তব্যও সে উদ্দেশ্যেই ছিল। আশা করি, সবাই তা বুঝবেন এবং ইতিবাচকভাবে নেবেন।"
বর্তমানে কর্নাটকে ‘থাগ লাইফ’-এর মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত। আদালত বলেছে, অভিনেতা নিরাপত্তা পাবেন কি না, সে বিষয়ে তারা শুধু নির্দেশ দিতে পারে, সিদ্ধান্ত নিতে পারে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা