ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
অবশেষে বিটিভিতে শুরু হচ্ছে 'নতুন কুঁড়ি' প্রতিযোগিতা
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম বলেছেন, শিশু-কিশোরদের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চা বাড়াতে বিটিভিতে নতুন 'নতুন কুঁড়ি' প্রতিযোগিতা শুরু হচ্ছে। এই প্রতিযোগিতার মাধ্যমে দেশের নবীন প্রতিভারা জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।
গতকাল রোববার (১৭ আগস্ট) ঢাকার রামপুরায় বিটিভি ভবনে প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহীদের জন্য রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তথ্য উপদেষ্টা জানান, শহিদ জিয়াউর রহমানের শাসনামলে বিটিভিতে এই প্রতিযোগিতা শুরু হয়েছিল। কিন্তু পরবর্তীতে রাজনৈতিক কারণে এটি বন্ধ হয়ে যায়। এবার আবারও রাজনৈতিক বিবেচনার বাইরে যেয়ে নতুন প্রজন্মের শিল্পী ও গায়ক তৈরি করার উদ্দেশ্যে প্রতিযোগিতাটি আয়োজন করা হচ্ছে।
মাহফুজ আলম বলেন, "জুলাই গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারীদের স্বপ্ন ছিল একটি নতুন বাংলাদেশ। আর সেই নতুন বাংলাদেশের জন্য এই 'নতুন কুঁড়ি'।" তিনি প্রতিযোগিতায় বিচার প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখার প্রতিশ্রুতি দেন।
উপদেষ্টা আরও বলেন, দীর্ঘদিনের সাংস্কৃতিক শূন্যতা কাটিয়ে উঠতে এই প্রতিযোগিতা সহায়ক হবে। শিশু-কিশোররা দলীয় মতাদর্শের ঊর্ধ্বে উঠে দেশের প্রতিনিধিত্ব করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, বিটিভির মহাপরিচালক মো. মাহবুবুল আলম ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।উদ্বোধনী অনুষ্ঠানে শিশু-কিশোরদের সঙ্গে কেক কাটা হয় এবং অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়। এছাড়া বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে সংলাপ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়