ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
সরকার ব্যবস্থা না নিলে, নিজেই শপথ পড়ার ঘোষণা ইশরাকের
বিএনপি নেতা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদপ্রার্থী ইশরাক হোসেন সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সরকার দ্রুত সময়ের মধ্যে তার শপথ গ্রহণের ব্যবস্থা না করলে, তিনি নিজেই ঢাকাবাসীকে সঙ্গে নিয়ে মেয়র হিসেবে শপথ নেবেন এবং দায়িত্ব গ্রহণ করবেন।
৩ জুন (মঙ্গলবার) বিকেল ৩টায় রাজধানীর গুলিস্তানে নগর ভবনের সামনে ‘ঢাকাবাসী’ ব্যানারে আয়োজিত গণ-অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে ইশরাক এ ঘোষণা দেন।
তিনি বলেন, সরকার যদি অবিলম্বে শপথ গ্রহণ অনুষ্ঠান না করে, তাহলে আমি দক্ষিণ সিটির ভোটারদের সঙ্গে নিয়ে নিজেই শপথ নিয়ে নগর ভবনে ঢুকব। তখন এই নগর ভবন কেমন করে চলবে, তা ঠিক করবে ঢাকাবাসী। কোনো প্রশাসক বা বাইরের পরামর্শদাতার হাত দিয়ে এই শহর চলবে না।
ইশরাক আরও বলেন, গত দুই সপ্তাহ ধরে নগর ভবন আমাদের নিয়ন্ত্রণে ছিল এবং থাকবে। আমি মাত্র দুই মিনিটের নোটিশে মেয়রের চেয়ারে বসতে পারি। কিন্তু আমরা নিয়মতান্ত্রিক রাজনীতি করি, তাই এখনো পর্যন্ত নির্বাচন কমিশন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে বিষয়টি সুরাহার চেষ্টা করেছি।
তিনি দাবি করেন, জনগণ বারবার তাকে শহীদ মিনারে গিয়ে শপথ নেওয়ার কথা বললেও, তিনি সংবিধান ও নিয়ম মেনেই সবকিছু করতে চেয়েছেন, যাতে দেশে কোনো আইনি জটিলতা বা অস্থিরতা সৃষ্টি না হয়।
তবে ঈদ এবং জনসাধারণের দুর্ভোগ বিবেচনায় তিনি নগর ভবনের সামনে চলমান অবস্থান কর্মসূচি আপাতত স্থগিতের ঘোষণা দেন। পাশাপাশি ঈদের পর আরও বড় আন্দোলনের প্রস্তুতির কথা জানিয়ে তিনি বলেন, ঈদের পরে হবে দুর্বার আন্দোলন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, যা জানালেন অর্থমন্ত্রী
- জাপানে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ
- বিজ্ঞান কারখানায় জব কার্ড অটোমেশন চালু করল ঢাবি
- যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো