ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
দেশের আরও এক পর্যটনকেন্দ্র ভ্রমণে নিষেধাজ্ঞা
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথরসহ সকল পর্যটন এলাকায় সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন।
আজ সোমবার (২ জুন) বিকেলে এই তথ্য নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার।
তিনি বলেন, “পর্যটকদের নিরাপত্তার স্বার্থে আমরা একটি বিজ্ঞপ্তি দিয়েছি।”
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলার সাদা পাথরসহ সব পর্যটন এলাকায় যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে পরবর্তীতে নতুন করে নির্দেশনা দেওয়া হবে।’
এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনগণকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে এবং প্রয়োজন ছাড়া কেউ যেন এসব পর্যটন এলাকায় যাওয়া থেকে বিরত থাকেন তা নিশ্চিত করার অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিটি কোম্পানীগঞ্জ উপজেলার সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ বিভাগ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমের কাছে প্রেরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আজিজুন্নাহার বলেন, “আজ আমাদের একটি টিম পর্যটন স্পট পরিদর্শন করেছে। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে যেহেতু আমরা এটি বন্ধ করেছি। পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করেই আবহাওয়া পরিস্থিতি উন্নতি হলে আমরা আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেব।”
এর আগে বান্দরবানের লামার ৬০ টি রিসোর্টে ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়। ভারী বৃষ্টি ও পাহাড়ধসের শঙ্কায় এই সাময়িক এই নিষেধাজ্ঞা দেয় প্রশাসন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে