ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
‘মে থেকে সড়কে ফিটনেসবিহীন বাস চলতে দেওয়া হবে না’
ডুয়া নিউজ: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান মো. ইয়াসিন বলেছেন, আগামী মে মাস থেকে সড়কে ফিটনেসবিহীন বাস চলাচল করতে দেওয়া হবে না।
বুধবার (০১ জানুয়ারি) রাজধানীর মিরপুরে বিআরটিএর বিভাগীয় কার্যালয়ের ভিআইসি সেন্টারে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
বিআরটিএ চেয়ারম্যান বলেন, "রাজধানীর বাসগুলোর যে অবস্থায় রয়েছে, তা দেখলেই বোঝা যায়।" এ সমস্যার সমাধানের জন্য তিনি বলেন, "আগামী মে মাস থেকে সড়কে কোনো ফিটনেসবিহীন বাস চলতে দেওয়া হবে না।"
তিনি আরও বলেন, এই বিষয়ে ইতোমধ্যে বাস মালিকদের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ম্যাজিস্ট্রেটদের অভিযানের পরিকল্পনা করা হচ্ছে।
বিআরটিএ চেয়ারম্যান বলেন, "আমরা পরিবেশ অধিদপ্তরের সঙ্গে যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনার কাজ শুরু করেছি।" এছাড়াও, বাস চালক ও চেয়ারম্যানদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র চালু করার ঘোষণা দেন তিনি।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সদ্য নির্বাচিত সাংগঠনিক সম্পাদক জহির আল লতিফ বলেন, ঢাকার বাসগুলোর অবস্থা খুবই খারাপ, তবে আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে পরিবহন ব্যবস্থায় যথেষ্ট উন্নতি দেখা যাবে।
সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আবদুর রহিম দুদু বলেন, "আমাদের দেশের ড্রাইভারদের প্রাতিষ্ঠানিক শিক্ষা দেওয়া হয়নি। শিশুদের পাঠ্য বইয়ে সড়ক দুর্ঘটনা রোধে সতর্কতার বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে। বিদেশে একটি বিড়ালও সড়কে ঢুকতে পারে না, কিন্তু আমাদের দেশে সে রকম পরিস্থিতি নেই।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)