ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
অব্যাহতি ইস্যুতে মুখ খুললেন ছাত্রদল সভাপতি রাকিব
গত কয়েকদিন ধরেই ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে নিয়ে চলছে আলোচনা। অসুস্থ থাকায় দু’দিন ধরে দলীয় কোনো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না রাকিব। পরে গত শুক্রবার (৩০ মে) দুপুরে তাকে দল থেকে অব্যাহতি দেওয়ার গুঞ্জন উঠে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়। পরে অবশ্যই দল থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি পরিষ্কার করা হয়। শুক্রবার রাতে এক বিবৃতিতে ছাত্রদল জানায়, ‘কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অসুস্থ থাকায় দলীয় কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন না। তবে রবিবার (১ জুন) থেকে তিনি দলীয় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।’
এদিকে টানা তিনদিন বিশ্রামের পর আজ রবিবার (০১ জুন) দুপুরে অসুস্থ এক নারী কর্মীর খোঁজ খবর নিতে রাজধানীর একটি হাসপাতালে যান ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এ সময় সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, “আমি খুব অবাক হয়েছি যে, একজন অসুস্থ মানুষকে নিয়ে এভাবে নিউজ করতে পারে। আমি এগুলোতে অভ্যস্ত এ কারণে যে, বিগত সাড়ে ১৫ বছর অনেক কিছু পাড়ি দিয়ে এই জায়গায় এসেছি। এ কারণে এগুলো আমরা কেয়ার করিনা। আমরা জাতীয়তাবাদী ছাত্রদল এক ও ঐক্যবদ্ধ রয়েছি।”
রাকিবুল ইসলাম বলেন, “সর্বশেষ আমাদের তারুণ্যের সমাবেশের পর আমি ভীষণ অসুস্থ হয়ে পড়ি। এর পরে যার কারণে গত শুক্রবার আমাদের দুইটি প্রোগ্রাম ছিল। আমার শরীর এত বেশি খারাপ ছিল যে, দুটি প্রোগ্রামের একটিতেও আমি অ্যাটেন্ড করতে পারিনি। পরবর্তীতে আমি পার্টির হাই কমান্ডকে জানিয়েছি বিষয়টি। তারা আমাকে বলেছেন, আমি যেন দুই থেকে তিন দিন রেস্ট নেই। এর আগে আমার বৃষ্টিতে ভেজা হয়েছে, এরপর আবার ভিজলে যদি আরো অসুস্থ হই সেই কারণে। সেই কারণে প্রোগ্রামে না যাওয়ার সিদ্ধান্ত ছিল, পরবর্তীতে প্রেস রিলিজ দিয়ে সেটি স্পষ্ট করা হয়।”
তিনি আরও বলেন, “এক্ষেত্রে আমি শুধু একটি বিষয় বলতে চাই, আওয়ামী লীগের আমলে সাড়ে ১৫ বছরে কিছু মিডিয়া বিএনপি-ছাত্রদল ইস্যু পেলেই যেভাবে অতি উৎসাহী হয়ে প্রোপাগান্ডা ছড়িয়েছে। ভালো কাজে তাদের কোনো খবর থাকবেনা। অথচ সামান্য কিছু পেলে তারা নিউজ করে ফেলে। এগুলো খুবই দুঃখজনক। মিডিয়া হচ্ছে আমাদের প্রতিচ্ছবি, সততার প্রতিচ্ছবি। কিন্তু তারা পার্টির হাই কমান্ড থেকে কিছু না পেয়ে কেউ কেউ ইচ্ছামতো নিউজ করে দেয়।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)