ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
নিখোঁজ পুলিশ সদস্যের ম’রদেহ উদ্ধার
নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ট্রলারডুবির ৫০ ঘণ্টা পর উদ্ধার করা হলো নিখোঁজ পুলিশ সদস্য মো. সাইফুল ইসলাম (৩০)-এর মরদেহ।
আজ সোমবার (২ জুন) বিকেল ৫টার দিকে তাঁর মরদেহ ভেসে ওঠে চানন্দী ইউনিয়নের দরবেশ বাজার সংলগ্ন করিমবাজার ঘাটের দক্ষিণ পাশের চরে। সাইফুলের মৃত্যুতে তাঁর সহকর্মী ও পরিবারের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সাইফুল ইসলাম লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার চরশাহী গ্রামের বাসিন্দা মো. সিরাজুল ইসলাম ও রহিমা বেগম দম্পতির একমাত্র ছেলে। তিনি নোয়াখালী জেলা পুলিশ লাইনসে কর্মরত ছিলেন এবং গত তিন বছর ধরে জেলার বিভিন্ন থানায় পেশাগত দায়িত্ব পালন করে আসছিলেন।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “চানন্দী ইউনিয়নের দরবেশ বাজারের দক্ষিণে চরের সঙ্গে মেঘনা নদীর কিনারে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে ছবি উঠিয়ে পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ সদস্যরা পরিচয় নিশ্চিত করেন। এসময় তার সঙ্গে থাকা মোবাইলফোনের পেছনেও তার পরিচয় মিলেছে।”
জানা গেছে, গত শনিবার (৩১ মে) দুপুর ৩টার দিকে ভাসানচর থেকে হাতিয়ার করিমবাজার ঘাটে যাওয়ার পথে যাত্রীবাহী একটি ট্রলার ডুবচরে পৌঁছালে হঠাৎ ফেটে গিয়ে উল্টে যায়। ট্রলারটিতে ৩৯ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে মাঝিসহ ৩৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।
ঘটনাস্থল থেকে গিয়াস উদ্দিন এবং রামগতি থেকে এক রোহিঙ্গা নারী হাসিনা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। এখনও এক রোহিঙ্গা শিশু নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে, প্রচণ্ড স্রোতের কারণে পুলিশ সদস্য সাইফুল ইসলাম ভেসে যান।
বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম। তিনি বলেন, “আজ দুপুরে সাগরে একটি মরদেহ ভেসে উঠেছে বলে আমরা খবর পেয়েছি। বিষয়টি কোস্টগার্ড ও নৌবাহিনীকে অবহিত করা হয়। বিকেলে মরদেহটি ঢেউয়ের সঙ্গে কিনারায় ভেসে উঠে। সাইফুলের মরদেহ হিসেবে শনাক্ত করা হয়েছে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে