×

ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

দণ্ডবিধির ১২৪ ধারাকে সংবিধানবিরোধী ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট

২০২৬ জানুয়ারি ২০ ১৫:৩৩:৫৫

দণ্ডবিধির ১২৪ ধারাকে সংবিধানবিরোধী ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক: দণ্ডবিধির ১২৪ ধারাকে (রাষ্ট্রদ্রোহ) সংবিধানবিরোধী ও অকার্যকর ঘোষণা করার দাবি জানিয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।

রিট আবেদনে উল্লেখ করা হয়েছে, এই ধারা নাগরিকদের মৌলিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতাকে মারাত্মকভাবে সীমাবদ্ধ করে। একটি গণতান্ত্রিক দেশে সরকারের সমালোচনা বা ভিন্নমত প্রকাশ করার অধিকার প্রতিটি নাগরিকের রয়েছে, যা রাষ্ট্রদ্রোহের আওতায় রাখা উচিত নয়।

আবেদনে আরও বলা হয়েছে, রাষ্ট্রদ্রোহ আইনটি ব্রিটিশ ঔপনিবেশিক আমলের। স্বাধীনতা আন্দোলন দমন করার উদ্দেশ্যে প্রণীত এই আইন বর্তমানে স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশের সংবিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। পাশাপাশি, এই ধারা সংবিধানের ৭, ২৬, ২৭, ৩১, ৩২ ও ৩৯ অনুচ্ছেদে প্রদত্ত মৌলিক অধিকারগুলোর সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।

রিটকারী আইনজীবী ইশরাত হাসান হাইকোর্টকে অনুরোধ করেছেন, কেন দণ্ডবিধির ১২৪ ধারাটি সংবিধানবিরোধী ও বাতিলযোগ্য ঘোষণা করা হবে না— তা জানতে রুল জারি করার জন্য।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত